
তরুণ বিশ্বাস,কলকাতা-
প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ ডাক্তার সরোজ গুপ্তের ১৬তম প্রয়াণবার্ষিকী স্মরণে ২১ মে বৃহষ্পতিবার ২০২৬ প্রেসক্লাব কলকাতায় একত্রিত হলেন চিকিৎসক,স্বাস্থ্যকর্মী শুভানু ধ্যায়ী ও সরোজ গুপ্ত ক্যান সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এসজিসিসি আরআই-এর সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা। একইসঙ্গে উদ্যাপিত হল মানবসেবায় প্রতিষ্ঠানের ৫৩ বছরের পথ চলা।দিনের সূচনা হয় রক্ত দান শিবির এবং প্রতিষ্ঠান প্রাঙ্গণে ডাক্তার সরোজ গুপ্তের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। পূর্ব ভারতের ক্যানসার চিকিৎসার মানচিত্র বদলে দেওয়া এই দূরদর্শী চিকিৎসককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত সকলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা এবং কলকাতার শেরিফ গৌতম ঘোষ।
বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার সরোজ গুপ্তের মানবিক দৃষ্টিভঙ্গি এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে ক্যানসার চিকিৎসা পৌঁছে দেওয়ার আজীবন প্রয়াসের কথা স্মরণ করেন।গ্রন্থটিতে উঠে এসেছে এক তরুণ সমাজমনস্ক চিকিৎসক থেকে দেশের অন্যতম শ্রদ্ধেয় অনকোলজিস্ট হয়ে ওঠার ডাক্তার সরোজ গুপ্তের দীর্ঘ যাত্রাপথ। ১৯২৯ সালের ৫ ডিসেম্বর জন্মগ্রহণ।তাঁর প্রতিষ্ঠিত ক্যানসার সেন্টার ওয়েলফেয়ার হোম অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট,যা বর্তমানে সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট নামে পরিচিত,ছিল পূর্ব ভারতের প্রথম বেসরকারি অলাভ জনক ক্যানসার হাসপাতাল। বর্তমানেএসজিসিসিআরআই -এ রয়েছে অত্যাধুনিক রেডিয়েশন অনকোলজি পরিষেবা,পিইটি-সিটি ইমেজিং,বিশেষায়িত ক্যানসার সার্জারি ইউনিট, মেডিক্যাল অনকোলজি বিভাগ,নিবিড় পরিচর্যা ব্যবস্থা এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সুবিধা। শিশু ক্যানসার রোগী দের জন্য তৈরি বিশেষ পরি কাঠামোও এই প্রতি ষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য।কৃত্রিম পাহাড়,জলাশয়,টয় ট্রেন এবং অডিটোরিয়াম-সহ এই শিশু বিভাগ চিকিৎসাধীন শিশুদের জন্য এক মানসিক স্বস্তিরপরিবেশ গড়ে তুলেছে। এসজিসিসিআরআই। এর অনারারি সেক্রেটারি ডাক্তার অঞ্জন গুপ্ত,মেডিক্যাল ডিরেক্টর ও অনকো সার্জন ডাক্তার অর্ণব গুপ্ত,ডাক্তার সুস্মিতা রায় প্রমুখ।