শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে রিকশাচালককে এলোপাথাড়ি কুপিয়ে রিক্সা ছিনতাই বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমানকে অভিনন্দন সিলেটে দৈনিক মতপ্রকাশের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত অন্নপূর্ণা ভান্ডারের মাসে ৩০০০ টাকা অসহায় মানুষের প্রাণ বাঁচাবে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উদ্যোগে স্মৃতি কণা বড়ুয়াকে মাতৃ সম্মাননা প্রদান উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে গ্রামীণ জনপদ বোয়ালখালী হারগাজী খাল ভাঙন রোধে তীর সংরক্ষণ ও রাস্তার কাজ সম্পন্ন র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা সিলেটে ক্বওমী ব্লাড ডোনার পরিষদের সম্মেলনে সিসিক প্রশাসক: অনগ্রসর শ্রেণির স্বাস্থ্যসেবায় সরকার অধিক গুরুত্ব দিচ্ছে ঝিনাইদহে দৈনিক মতপ্রকাশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ার চক্রশালা লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে মহাযোগী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস পালিত

সিলেটে দৈনিক মতপ্রকাশের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

দৈনিক মতপ্রকাশের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) সিলেট অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে দৈনিক মতপ্রকাশের সিলেটের নিজস্ব প্রতিবেদক নাহিম মিয়ার সঞ্চালনায় এবং সাংবাদিক আশরাফুল ইসলামের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মাওলানা জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, দৈনিক ইনফো বাংলার সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া , এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সদস্য লবীব আহমদ , ন্যাশনাল ওলামা এলায়েন্সের যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেল সম্পাদক ছালিম আহমদ খান, এবং আইন সহায়তা ফাউন্ডেশন (আসক) সিলেটের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আজীজ, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিজাম উদ্দিন, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুব আল মারুফ, সময়ের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক সাদি, দৈনিক মতপ্রকাশ পাঠক ফোরাম সিলেটের সদস্য হোসাইন আহমদ, রাতুল, মোরাদ, প্রণয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে দৈনিক মতপ্রকাশের দীর্ঘ ১৩ বছরের সফল পথচলার ভূয়সী প্রশংসা করেন। তারা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের কথা তুলে ধরতে পত্রিকাটির ভূমিকার কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দৈনিক মতপ্রকাশের উত্তরোত্তর সমৃদ্ধি, সফলতা ও সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102