শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায়  নারীসহ দুই মরদেহ উদ্ধার শাশুড়ির পরকীয়া জেনে যাওয়ায়  জামাতাকে খুনের অপচেষ্টা, চট্টগ্রাম আদালতে মামলা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটি গঠন:সভাপতি, মোহাম্মদ কমরুদ্দীন, সাধারণ সম্পাদক ,অরূপ চন্দ্র লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের বাবার ১ম মৃত্যুবার্ষিকী আজ। সন্দ্বীপে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ইয়াবাসহ আটক ২, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায় অ্যাক্টো’র প্রতিষ্ঠা দিবস উদযাপন সংস্কৃতির বন্ধনে মছলন্দপুরে সৃজন কলা কেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যা নর্থ সোসাইটি ফর ‌সোশ্যাল ওয়েলফেয়ারের ব্লাড ডোনেশন কার্যক্রম সম্পন্ন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনাল ম্যাচ সম্পন্ন

সিলেটের জালালাবাদ থানার উদ্যোগে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

জালালাবাদ থানাধীন রায়েরগাঁও সাকিনস্থ শাহজালাল উচ্চ বিদ্যালয়ে সিলেট মহানগরীর জালালাবাদ থানার উদ্যোগে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা।

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, যানজট ও জনদুর্ভোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।
প্রধান অতিথি উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং উত্থাপিত সমস্যাসমূহ সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ থানার ইন্সপেক্টর (তদন্ত) জনাব মুজাহিদুল ইসলাম, শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুশফিকুর রহমান ও অন্যান্য অফিসার ফোর্সবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102