শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

সিলেটে বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেটে বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী শনিবার (১৬ মে) সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর আয়োজনে গান,গল্প,আড্ডা ও কবিতায় অনুষ্ঠান সম্পন্ন হল সুনামধন্য লেখক,কবি,সাহিত্যিক,গল্পকার ও গুণী শিল্পীদের উপস্থিতিতে।বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি লেখক, কবি,সাহিত্যিক ও সংগঠক রেহনুমা সাব্বির চৌধুরী মনির সভাপতিত্বে ও রওশন আরা বাঁশি ও শহীদুল ইসলাম লিটনের সঞ্চালনায় রবীন্দ্রনাথ ও কবি কাজী নজরুল ইসলামের জীবনীর উপর গল্প,কবিতা ও আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক দিলওয়ার হোসেন বাবর,লেখক,কবি,সাংবাদিক ও সম্পাদক সেলিম আউয়াল, লেখক ও কবি সেনুয়ারা আক্তার চিনু,কবি ও সাহিত্যিক ইমামুল ইসলাম রানা,কবি শান্তা কামালী,ড.এম এ মোস্তাক,উত্তম কুমার চৌধুরী,কবি ও লেখক ইশরাখ জাহান জেলি, ছড়াকার ইলহাম সাদি,লেখক ও কবি কাউছার আরা বিথী,ছড়াকার মিলন কান্তি দাস,কবি ও সাংবাদিক মোঃ আমীর হোসেন সোহাগ, কবি ও সাংবাদিক মোঃ সুয়েজ হোসেন, কুবাদ বখত চৌঃ রুবেল,আবৃত্তিকার ফাতেহা বেগম,আবৃত্তিকার সুমনা আফরোজা,কবি ও লেখক মাহফুজ জোহা,মেহেরুন লিপি,এন এ আশালতা,জাকের আলী,জোবায়দা বেগম আখি,কামাল আহমেদ, আব্দুল্লাহ আল নোমান,মুহিত চৌধুরী, মিলাদ আহমদ,কবি ও সাংবাদিক আসাদুজ্জামান জুবায়ের,শাব্বির আহমেদ, কবি ও সংগঠক মোঃ শাহজাহান, নাহিদা আক্তার,রোকসানা বেগম,এ কে আজাদ,বিমান বিহারী বিশ্বাস, রেজাউল করিম আলো,শাহীন মিয়া,কবি ও শিল্পী শহীদুল ইসলাম,কবি মুন্নি আক্তার,কবি বিদ্যা রত্ন রায়,কবি সন্তুষ রঞ্জন পাল, কবি ফুয়াদ বিন রশীদ, আবৃত্তিকার হ্যাপি জান্নাত।গুণীজন, কবি সাহিত্যিক এবং সাহিত্য প্রেমীরা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামকে ভালবেসে কানায় কানায় পরিপূর্ণ ছিল কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর। সবাই বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান দুজন বিখ্যাত কবির জন্মজয়ন্তী উৎসব এর আয়োজন করার জন্য এবং সভাপতির বক্তব্যে রেহনুমা সাব্বির চৌধুরী মনি সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102