রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে সোনালী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন মাতৃদিবসে সমাজের গন্ডি ভাঙা নারীদের সম্মানে মনিপাল হাসপাতাল লায়ন্স জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটনের ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি ঘোষণা পূর্ব গড়িয়া বৃজি শ্রীশ্রী শিব কালী নবগ্রহ মন্দিরের বাৎসরিক উৎসব চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক হলেন জামশেদ জিসান প্রবাসীদের জন্য চালু হচ্ছে আধুনিক আবাসন প্রকল্প- প্রবাসী কল্যাণ মন্ত্রী গৌরবময় ৩২ বছর রুবি জেনারেল হসপিটালে বিএমটি এর উদ্বোধন এফডিসিতে মোবাইল চুরির শিকার তানহা তাসনিয়া সিলেটে প্রাইভেট কারে করে এসে একটি মাদ্রাসা দানবাক্স থেকে টাকা চুরি সিলেট কোতোয়ালি মডেল থানার উদ্যোগে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত

সিলেটে প্রাইভেট কারে করে এসে একটি মাদ্রাসা দানবাক্স থেকে টাকা চুরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

‎সিলেটে প্রাইভেট কারে করে এসে একটি মাদ্রাসা দানবাক্স থেকে টাকা চুরি করা হয়েছে । বৃহস্পতিবার ১৪ মে দিবাগত রাতে নগরের ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার গেটের সামনে এ ঘটনা ঘটে।
‎দানবাক্স চুরির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ সিসিটিভিতে দেখা যায়, ভোর রাত আনুমানিক ৩ টা ৪৬ মিনিটের সময় একটি সাদা প্রাইভেট কার এসে মাদ্রাসার দানবাক্সের সামনে থামে৷ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক যুবক গাড়ি থেকে বের হন। এরপর সাদা টি-শার্ট পরিহিত আরও এক যুবক বের হয়ে দু’জন মিলে দানবাক্সের তালা ড্রিল মেশিন দিয়ে খুলে কিছু টাকা নিয়ে গাড়িতে ওঠেন। তখন একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে যাচ্ছিল। এরপর আবার একজন নেমে দানবাক্সের বাকি টাকা নিয়ে গাড়িতে ওঠেন। তৎক্ষনাৎ স্থান ত্যাগ করে গাড়িটি।
‎এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে একই কায়দায় কয়েকটি মসজিদ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে তারা বলেন, দ্রুত এর সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
‎এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনাটি দেখেছি। এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেনি৷ তবে দুইজন সাব ইন্সপেক্টর সহ আমাদের একটি দল কাজ করছে৷

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102