বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটির লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃ/’ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার আগামীকাল ৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন আনোয়ারায় পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

সিলেট কোতোয়ালি মডেল থানার উদ্যোগে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

‎সিলেট কোতোয়ালি মডেল থানাধীন সারদা স্মৃতি হল প্রাঙ্গণে কোতোয়ালি মডেল থানার উদ্যোগে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়।

‎শনিবার ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩০ ঘটিকায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট।

‎অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার গণ্যমান্য নাগরিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ থানা পুলিশের কার্যক্রম ও এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা সম্পর্কে তাদের বক্তব্য পুলিশ কমিশনার মহোদয়ের নিকট উপস্থাপন করেন। উপস্থিত বক্তারা পুলিশের সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি ছিনতাই, চুরি, ইভটিজিং, কিশোর গ্যাং, যানজট এবং সড়ক ও জনদুর্ভোগ সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
‎পুলিশ কমিশনার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং উত্থাপিত সমস্যাসমূহ সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, মানবপাচার, ইভটিজিং, চাঁদাবাজি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। এছাড়াও কোনো সোর্সের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর),দেবাশীষ দাস বিপিএম, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর),খান মুহাম্মদ মাইনুল জাকির, অফিসার ইনচার্জ, কোতোয়ালি মডেল থানা, মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশ সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আনুমানিক ১০০-১১০ জন অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102