শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৮ম আসরে কচুয়াই ইউনিয়নের জয় নৈহাটির বঙ্কিম ভবনে মর্যাদার সঙ্গে পালিত সাহিত্যসম্রাটের জন্মজয়ন্তী মাদকবিরোধী সংগ্রাম: পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত অঙ্গীকার পটিয়ার জিরি মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবন উদ্ভোধন করলেন এমপি এনামুল হক এনাম বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ফিরোজ বিশ্বাস আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নেশামুক্ত ভারতের শপথ পারিবারিক ব্যবসার রূপকার ASSOCHAM Excellence Awards এ সম্মানিত মলয় চক্রবর্তী বিশ্বকাপ উপলক্ষে গ্রাম হার্ভেস্টের প্রেডিকশন প্রতিযোগিতা, বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

‎বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ জাতীয় সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে।
‎বৃহস্পতিবার ৭ মে সকাল ৯:১৫ ঘটিকায় জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সিলেট ইউনিটের সম্মানিত চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক জনাব আবুল কাহের চৌধুরী শামীম এবং রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব মাহবুবুল হক চৌধুরী।
‎পরবর্তীতে সিলেট জেলা পরিষদ ভবনের সম্মুখ সড়কে ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এক মানব চেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিটের সেক্রেটারি জনাব মাহবুবুল হক চৌধুরী রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম তুলে ধরেন এবং জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত দিবসের বার্তা পাঠ করেন।
‎এরপর জেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিটের সেক্রেটারি জনাব মাহবুবুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক জনাব আবুল কাহের চৌধুরী শামীম।
‎আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইউনিট নির্বাহী কমিটির সদস্য জনাব পারভেজ আহমেদ, জনাব আবু সাঈদ মোঃ ইব্রাহিম, সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান জীবন, রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা বেগম, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের ইনচার্জ ডা. তৌহিদ চৌধুরী, সাবেক যুব প্রধান এনামুল হক চৌধুরী সোহেল, পলাশ গুণ ও বর্তমান যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব নির্ঝর রায় , কামরুজ্জামান দিপু, তাহমিনা হাসান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আব্দুল্লাহ আল মামুন সামন।
‎দিবসটি উপলক্ষে সিলেট ইউনিটের অঙ্গ প্রতিষ্ঠান মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। এছাড়া রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের রোগীদের মাঝে মানসম্মত খাবার বিতরণ করা হয়।
‎পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ এর আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
‎আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102