
তরুণ বিশ্বাস,কলকাতা—
আসন্ন পশ্চিমবঙ্গ রাজ্য কলকাতার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বিজেপি’র মনোনিত প্রার্থী বিজয় ওঝা’র সমর্থনে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগীআদিত্য নাথ বড়বাজার সত্যনারায়ণ পার্কে বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হয়েছে। উত্ত সংকল্প সভায় প্রধান বক্তা ছিলেন উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী যোগীআদিত্য নাথ তিনি তৃণমূলের ১৫ বছরের অপশাসন রক্তাক্ত পশ্চিমবঙ্গের অভিশপ্ত অধ্যায় মুছে ফেলতে আসন্ন ২৯ এপ্রিল বুধবার ভারতীয় জনতা পার্টি বিজেপি’র প্রতিনিধিদের বিপুল ভোটে বিজয়ী করার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা মনে মনে সংকল্প করুন এই রাজ্যে দরকার বিজেপি সরকার,তৃণমূল ছারকার,পাল্টানো দরকার,বাংলায় বলে চাই বিজেপি সরকার।