বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড

সিলেটে চীনা ভাষায় বাংলা সাহিত্য চর্চা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেটে অনুষ্ঠিত হলো চীনা ভাষায় বাংলা সাহিত্য চর্চা শীর্ষক আলোচনা সভা।
সোমবার ২০ এপ্রিল সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীন দেশ থেকে আসা প্রফেসর দং ইউ ছেন,পার্টি স্কুল,সিপিসি কেন্দ্রীয় কমিটি, চীন এবং রবীন্দ্র বিশেষজ্ঞ।চীন দেশে উচ্চ শিক্ষা গ্রহণ করেও তিনি বাংলা ভাষায় কথা বলতে পারেন এবং বাংলা ভাষা নিয়ে চর্চা করেন।তিনি বলেন বাংলা ভাষাকে তিনি ভালবাসেন,বাংলা ভাষার অনেক জ্ঞানী গুণী,লেখক আছেন যাদেরকে তিনি মন থেকে ভালবাসেন।তিনি বলেন বাংলা ভাষা ও চীনা ভাষার চর্চা বাংলাদেশ ও চীন গভীর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হচ্ছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লিউ জিয়ান।

লিউ জিয়ান বলেন তিনিও বাংলা ভাষাকে ভালবাসেন, ভালবাসেন বাংলাদেশ কে।আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিনিধি মেধাবী ছাত্রী মীম ইসলাম ও ইমন আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,কেমুসাস সাধারণ সম্পাদক সেলিম আউয়াল,সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী,বিশিষ্ট লেখক ও কলামিষ্ট আফতাব চৌধুরী,কবি ইশরাখ জাহান জেলি,লেখক ড.এমএ মোস্তাক,আলহাজ্ব কাপ্তান হোসেন,লেখক ও সাংবাদিক মোঃ আমীর হোসেন সোহাগ, রুবেল হোসেন, কামাল আহমেদ,শামছির হারুন রশীদ, নাজমুল আনসারী সহ অসংখ্য গুণীজন, লেখক, সংগঠক,আবৃত্তিকার,কবি,সাহিত্যিক।অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক কামরুল আলম এবং সভাপতিত্ব করেন মাসউদ খান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102