শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনাল ম্যাচ সম্পন্ন নর্থ সোসাইটি ফর ‌সোশ্যাল ওয়েলফেয়ারের ব্লাড ডোনেশন কার্যক্রম সম্পন্ন সন্দ্বীপে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬, অংশ নিচ্ছেন ১,০২৩ পরীক্ষার্থী অ্যানেস্থেশিয়ায় উদ্ভিদের কোষে সমন্বিত প্রতিক্রিয়া IIT মান্ডির গবেষণায় নতুন দিগন্ত পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনালের তৃতীয় আসর সম্পন্ন স্বামী স্ত্রী একসাথে ঘুম, সকালে ঘুম থেকে উঠে স্ত্রী দেখেন স্বামীর মরদেহ ঝুলছে এসএসসি ‘৯১ ইউকে ব্যাচের বার্ষিক পুনর্মিলনীতে বিশেষ সম্মাননা প্রদান পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল: দ্বিতীয় আসরে হাবিলসাসদ্বীপ ইউনিয়ন জয় চট্টগ্রামে সিভিক স্পেস, ডাটা প্রটেকশন ও ডিজিটাল সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -ঃ

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় চট্টগ্রামের বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছে উপজেলা নির্বাহী অফিসার

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় পৌরসভার সন্দ্বীপ পাড়া গোমদণ্ডী তাজেদিয়া জয়তুন নেছা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে হাম-রুবেলা টিকাদান (এম.আর.) ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক সার্জারি কনসালটেন্ট ডা. স্বরূপানন্দ চক্রবর্তী, মেডিসিন কনসালটেন্ট ডা. সৌরভ সরকার, স্কিন কনসালটেন্ট ডা. রাজশ্রী, শিশু বিশেষজ্ঞ ডা. শান্তা, ডা. রানা, মেডিকেল অফিসার ডা. মাসুদ, ডা. তোফায়েল, ডা. আবরার ও ডা. শাহজালাল। এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো: শওকত আলম, বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য সচিব আবু আকতার, মাদ্রাসার প্রধান শিক্ষক ও সচিব মাওলানা আহমদুল হকসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

এসময় ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, কেন্দ্রে আজকে ১০৮ জন বাচ্চাকে টিকা দেয়া হয়। বোয়ালখালীতে ৬ মাস হতে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী মোট শিশু টিকা পাবে প্রায় ২৪৪৫৫ জন। মোট ২৪০ টি অস্থায়ী ও ১ টি স্থায়ী টিকাদানকেন্দ্রে ( উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) এ টিকাদান কার্যক্রম চলমান থাকবে ১০ মে পর্যন্ত। আগে টিকা পাক বা না পাক প্রতিটি শিশু এবার টিকা পাবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর এলাকাবাসীর মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বোয়ালখালীবাসীকে উদ্বুদ্ধ করতে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক প্রথম নিজের ৩ বছর ৩ মাস বয়সী বাচ্চাকে টিকা দিয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এলাকাবাসীকে সচেতন করার জন্য ইউএনও মহোদয়ের এমন উদ্যোগকে অনুপ্রেরণাদায়ক ও উৎসাহব্যঞ্জক বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিভিন্ন অস্থায়ী টিকাকেন্দ্র পরিদর্শন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102