শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনাল ম্যাচ সম্পন্ন নর্থ সোসাইটি ফর ‌সোশ্যাল ওয়েলফেয়ারের ব্লাড ডোনেশন কার্যক্রম সম্পন্ন সন্দ্বীপে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬, অংশ নিচ্ছেন ১,০২৩ পরীক্ষার্থী অ্যানেস্থেশিয়ায় উদ্ভিদের কোষে সমন্বিত প্রতিক্রিয়া IIT মান্ডির গবেষণায় নতুন দিগন্ত পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনালের তৃতীয় আসর সম্পন্ন স্বামী স্ত্রী একসাথে ঘুম, সকালে ঘুম থেকে উঠে স্ত্রী দেখেন স্বামীর মরদেহ ঝুলছে এসএসসি ‘৯১ ইউকে ব্যাচের বার্ষিক পুনর্মিলনীতে বিশেষ সম্মাননা প্রদান পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল: দ্বিতীয় আসরে হাবিলসাসদ্বীপ ইউনিয়ন জয় চট্টগ্রামে সিভিক স্পেস, ডাটা প্রটেকশন ও ডিজিটাল সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

ঝিনাইদহে ভবন রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রীর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে একটি ফার্মেসির ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৈয়ব আলী (৩৮) নামের এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। ১৯শে এপ্রিল রবিবার সকাল ১১টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়নে হরিপুর গ্রামের মৃত হাজি মতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তৈয়ব আলী এক সহকর্মীকে সঙ্গে নিয়ে ভবনটিতে রং করার কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পর স্থানীয়রা বিদ্যুৎ বিভাগে খবর দিলেও তাদের আসতে বিলম্ব হয়। পরে স্থানীয় লোকজন দড়ি ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা করেন।
একপর্যায়ে তিনি বৈদ্যুতিক তার থেকে ছিটকে নিচে পিচঢালা সড়কে পড়ে যান।
গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102