রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ভূমি সেবা মেলা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স সিলেটে বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী মাতৃদিবসে সমাজের গন্ডি ভাঙা নারীদের সম্মানে মনিপাল হাসপাতাল সিলেটে সোনালী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন মাতৃদিবসে সমাজের গন্ডি ভাঙা নারীদের সম্মানে মনিপাল হাসপাতাল লায়ন্স জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটনের ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি ঘোষণা পূর্ব গড়িয়া বৃজি শ্রীশ্রী শিব কালী নবগ্রহ মন্দিরের বাৎসরিক উৎসব চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক হলেন জামশেদ জিসান প্রবাসীদের জন্য চালু হচ্ছে আধুনিক আবাসন প্রকল্প- প্রবাসী কল্যাণ মন্ত্রী গৌরবময় ৩২ বছর রুবি জেনারেল হসপিটালে বিএমটি এর উদ্বোধন

৮ দফা দাবী আদায়ে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স 

সনাতনী সনম্প্রদায়ের ন্যায্য ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে এবং সাম্প্রতিক সময়ে নির্যাতিত, নিপীড়িত, কারাভোগকারী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে ১৭ ই এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭ ঘঠিকায় রহমতগঞ্জ রেড রোজ কমিউনিটি সেন্টারে এক মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় ২৬ টি অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ন শর্মা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুশল বরন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট বাংলাদেশ রাজীব ধর তমাল, প্রতিষ্ঠিত সাধারন সম্পাদক জাগো হিন্দু পরিষদ সুব্রত দাশ আকাশ, সাধারন সম্পাদক টিটু শীল, সাংগঠনিক সম্পাদক অমিত পরিয়াল, বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ কেন্দ্রিয় কমিটি সভাপতি পিংকু ভট্টচার্য্য, সহ-সভাপতি রিটন মহাজন, সাধারন সম্পাদক পলাশ কুমার সেন, কার্যকরী সাধারণ সম্পাদক বিজয় ধর, সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগ সহ-সভাপতি সুমন আচার্য্য, সাধারন সম্পাদক পলাশ সেন, সাংগঠনিক সম্পাদক ত্রিপন ভৌমিক, প্রকৌশলী বিপ্লব দাশ বাপ্পি, বাংলাদেশ হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা কার্যকরী সাধারণ সম্পাদক উজ্জ্বল মল্লিক, বাংলাদেশ সনাতন পার্টি সভাপতি আশীষ দাশ, এডভোকেট শুভ সুশীল, বাংলাদেশ গীতা পরিষদ চট্টগ্রাম জেলা সাংগঠনিক সম্পাদক নিশান সরকার, শ্রীনন্দ দাশ, জ্যোতির্ময় দেব, সৈকত চৌধুরী, রুবেল দাশ, রকি ধর, বিশাল দেবনাথ, রুবেল কান্তি দে, শুভ দে, হৃদয় চৌধুরী, তীর্থ দাশ, অমর দাশ প্রমুখ!

আয়োজকরা জানান, সমাজের দুর্বল ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এই উদ্যোগ শুধুমাত্র সহায়তা প্রদান নয়, বরং একটি সংহতি ও সহমর্মিতার বার্তা বহন করে। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সনাতনী সম্প্রদায়ের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের পথ সুগম হবে। আমাদের সকলের দাবি, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমঅধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমরা নির্যাতনের শিকার পরিবারগুলোর নিরাপত্তা, ন্যায়বিচার এবং পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102