রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট যুব ঐক্য পরিষদর সদস্য নিবন্ধন ও কর্মীসভা অনুষ্ঠিত সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল সমাবেশ মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আটক ৫ চন্দনাইশে মানবতার দৃষ্টান্ত: অসহায় রোগীদের পাশে মো. বাহাউদ্দীন চৌধুরী চন্দনাইশে সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা সিলেটে ব্যাতিক্রমি ‘কৃষকের হাট’র উদ্বোধন করলেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আসন্ন নির্বাচনে প্রতিবন্ধিতার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর ইশতেহার কি ? আনোয়ারায় মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু সুশৃঙ্খল জীবন গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নাই বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা

মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আটক ৫

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনার ভিডিও ধারণে ব্যবহৃত ২টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সব আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ওই ঘটনায় ভিকটিমের ফুফু বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মহেশপুর থানায় গত ২৭ মার্চ চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন বলেও জানিয়েছে পুলিশ। ১১ই এপ্রিল শনিবার বিকাল ৪ টার সময় ঝিনাইদহ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জেলা পুলিশ।
সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মাহফুজ আফজাল বলেন, গত ৩১ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানায় জানতে পারে, উপজেলার বাগদিয়ার আইট গ্রামে একটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রথমে ভিকটিমের পরিবার বিষয়টি অস্বীকার করলেও, পরে আইনি সহায়তার আশ্বাস পেয়ে ভিকটিমের ফুফু বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়।
এছাড়া মামলার তদন্ত সূত্রে পুলিশ জানিয়েছে, গত ২৬ মার্চ রাতে ভিকটিম তার প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে প্রথমে ওই প্রেমিক তাকে ধর্ষণ করে। পরে আরও কয়েকজন এসে প্রেমিককে মারধর করে সরিয়ে দেয় এবং ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। এ সময় এক আসামি মোবাইল ফোনে ঘটনার ছবি ও ভিডিও ধারণ করে এবং বিষয়টি প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন।
ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে একে একে সব আসামিকে গ্রেপ্তার করা হয়। মহেশপুর, চুয়াডাঙ্গা ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হলে তারা সবাই ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
পুলিশ জানায়, উদ্ধার করা মোবাইল ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এছাড়া ভিকটিমের জবানবন্দিও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী আদালতে লিপিবদ্ধ করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, ঘটনার পরে ৬ দিন পেরিয়ে গেলে ভিকটিমের পরিবার পুলিশে অভিযোগ করেন। এরপর পুলিশের সব ইউনিট ঘটনার তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান শুরু করে। ভিকটিমের শারীরিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।
উপস্থিত ছিলেন রিপোটার্স ইউনিটের সভাপতি জনাব এম এ কবির, যুগ্ন সাধারণ সম্পাদক লালন মন্ডল, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার প্রচার সম্পাদক ইফাজ তানভির মিন্টু সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102