রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জালালাবাদ থানা এলাকায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত আনোয়ারার এক ইউপি সদস্যের পরিবারের পাঁচজন ভাতাভোগি, বিধবা নন,তবু পান বিধবা ভাতা রায়পুরে বেড়িবাঁধ নির্মাণকাজে বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ পৈতৃক সম্পত্তি বণ্টন নিয়ে ভাই-বোনের বিরোধ, হুমকির অভিযোগ বড় ভাই হুমায়ুন কবিরের বিরুদ্ধে চন্দনাইশ ভিক্ষু পরিষদের ২০২৬–২০২৯ মেয়াদের কমিটি পুনর্গঠন সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন তারকার তকমা নয়, শিল্পীর মর্যাদা চান আতিকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আনোয়ারা উপজেলার আহবায়ক কমিটি গঠন, হরিপদ আহবায়ক, যীশু সদস্য সচিব বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ আজিজুল হক চেয়ারম্যানের সঙ্গে বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

আনোয়ারায় মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাফরিন আফরোজা তুহিন (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে নিহতের স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

নিহত তুহিন উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা গ্রামের ফকিরপাড়া এলাকার প্রবাসী মো. নাঈম উদ্দিনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে তুহিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহতের গলা ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে আমরা ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। নিহতের গলা ও থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্যের কিছুটা অসংগতি পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102