রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট যুব ঐক্য পরিষদর সদস্য নিবন্ধন ও কর্মীসভা অনুষ্ঠিত সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল সমাবেশ মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আটক ৫ চন্দনাইশে মানবতার দৃষ্টান্ত: অসহায় রোগীদের পাশে মো. বাহাউদ্দীন চৌধুরী চন্দনাইশে সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা সিলেটে ব্যাতিক্রমি ‘কৃষকের হাট’র উদ্বোধন করলেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আসন্ন নির্বাচনে প্রতিবন্ধিতার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর ইশতেহার কি ? আনোয়ারায় মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু সুশৃঙ্খল জীবন গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নাই বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা

সিলেটে UYBDS-এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেটে মানবসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি (UYBDS)-এর উদ্যোগে একটি বিনামূল্যের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১০ এপ্রিল বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ধোপাদিঘির পাড় ওয়াকওয়ে সংলগ্ন এলাকায় আয়োজিত এ ক্যাম্পেইনে প্রায় দেড় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় প্রায় ২০ জন স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহ প্রকাশ করেন, যা ভবিষ্যতের রক্তদাতা নেটওয়ার্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব প্রশান্ত লিটন, সাংবাদিক উৎফল বড়ুয়া, সাংবাদিক আমীর হোসেন সোহাগ, সিলেট মহানগর হাসপাতাল এর পরিচালক মাসুদ আহমেদ এবং আজীবন সদস্য জনাব আব্দুর রহিম।

এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক আবিদ হুসেন খান, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক আরাফাত রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হাম্মাদ বীন আনিছ সরকার, সদস্য আরিফ আহমদ, ইমদাদ ইভান ও ফাহিম আরিফ।

উপদেষ্টারা তাদের বক্তব্যে বলেন, “রক্তদান একটি মহৎ মানবিক কাজ। এ ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধি করে এবং জরুরি মুহূর্তে জীবন বাঁচাতে সহায়তা করে। যুব সমাজকে এ ধরনের কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।”

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং একটি শক্তিশালী স্বেচ্ছায় রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102