
উৎফল বড়ুয়া
স্বাধীনতার পর মহেশখালীর উত্তর অঞ্চলের কালামারছাড় ইউনিয়নে সর্বপ্রথম বৃহত্তম আয়োজন ঈদ পূর্ণমিলনী,কুরআনের আলো হিফজুল কোরআন কেরাত,হামদ ও নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের সন্তান মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত বড়ুয়া।
তিনি বক্তব্য রাখতে গিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান এবং কোরআনে হাফেজদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিবেন বলে ঘোষণা দেন।
তিনি এসময় বলেন,আমার কালারমারছড়া ইউনিয়নের বা মহেশখালী’র সন্তান এ পরিচয় দিতে আমি গর্ববোধ করি।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন,যেন আপনাদের সেবাদান করতে পারি।
তিনি আরো বলেন, কোনো কোরআনে হাফেজ ডা. সৈকত বড়ুয়া’র কাছে চিকিৎসা নিতে গেলে হাফেজ পরিচয় দিলে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে।