রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ডে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ করেন আরিফুল হক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে এগিয়ে নিতে হবে –  সরওয়ার জামাল নিজাম ফটিকছড়িতে মহাষষ্ঠীর দিনে পূজার পূর্ব প্রস্তুতি পরিদর্শনে এমপি সরোয়ার আলমগীর হিলিতে পূজামন্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক,অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আনোয়ারায় সমাজসেবক রণধীর দত্ত এর পক্ষে  সেবা সংঘে বস্ত্র বিতরণ কলকাতায় প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সী অনুপ্রেরণা দূর্গা উৎসবে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি শারদীয় দুর্গোৎসবে মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার চট্টগ্রাম প্রবাসী ক্লাবের যুক্তরাজ্য প্রতিনিধি হলেন সাবেক সেনা সদস্য ইব্রাহিম খলিল তথ্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই: RTI Fair 2026-এ বক্তারা

নীলুফার কায়সারের ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স

‎চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নীলুফার কায়সারের সতের তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, প্রখ্যাত কূটনীতিবিদ মরহুম আতাউর রহমান খান কায়সারের সহধর্মিণী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থ প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি-র মাতা।

অসামান্য প্রতিভাসম্পন্ন নীলুফার কায়সার নারী, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিতপ্রাণ ছিলেন। সততা, ন্যায়নিষ্ঠা, সর্বজন প্রীতি ও পরোপকারিতার মূর্ত প্রতীক এই বিদুষী নারী ছিলেন পরিশীলিত রুচিবোধের অধিকারী ও অত্যন্ত সুগৃহিনী। মুক্তিযুদ্ধত্তোর ১৯৭২ সালে তিনি বীরাঙ্গনা নারীদের পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়ে ঐ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্যের দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগ-কে সুসংগঠিত করার ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রাখেন। তিনি চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব ছাড়াও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে যেমন, তেমনি সমাজসেবার ক্ষেত্রেও সমগ্র চট্টগ্রামই ছিল নীলুফার কায়সারের বিস্তৃত চারণভূমি। চট্টগ্রামের আনোয়ারায় খাসখামা গার্লস হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি হিসাবে ঐ এলাকার এতিম ও দরিদ্র কন্যা শিশুদের শিক্ষার ব্যবস্থাকরণে ফলপ্রসূ উদ্যোগ নেন তিনি। এছাড়া তিনি সমাজসেবায় অসামান্য অবদান রেখে ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102