মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কোদলা খালে বিষ প্রয়োগে মাছ মারার অভিযোগ সিলেট মহানগরীতে”সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক”প্রেস ব্রিফিং করেছেন পুলিশ কমিশনার আনোয়ারায় মেধা বৃত্তি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মহীয়সী নারী বেগম নিলুফার কায়সার কোরআনে হাফেজদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিবেন বলে ঘোষণা দেন ডাক্তার সৈকত বড়ুয়া দক্ষতা, সৃজনশীলতা আর পরিশ্রমে নিজেকে আলাদা করেছেন জামির স্বপ্ন ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশন এর ১০২ তম বর্ষপূর্তি উদযাপন – লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত  ইন্দো কিডস ইন্টারন্যাশনাল স্কুল,নরেন্দ্রপুরের বর্ষপূর্তি উদযাপন নীলুফার কায়সারের ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

পারকি সমুদ্র সৈকতের হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, আটক ১৪

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে ‘সাগর ছায়া’ নামক একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ১৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) দুপুরে কর্ণফুলী থানা পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা কর্ণফুলী, বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল নোমান বলেন, “এই হোটেলে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলছিল—এমন খবরের ভিত্তিতেই আজ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, সাগর ছায়া হোটেলে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি হোটেলের কর্মচারীরা পর্যটকদের নানাভাবে হয়রানি করছিল।
‎অনুসন্ধানে জানা গেছে, সাগর ছায়া হোটেলের মালিক পরিচয়ে  বাঁশখালীর জনৈক এহসান চট্টগ্রামের বাকলিয়া এলাকার চাক্তাই ভেড়া মার্কেট সংলগ্ন ‘স্বপ্নীল আবাসিক হোটেল’ও পরিচালনা করেন। ওই হোটেলেও ইতিপূর্বে অসামাজিক কাজের অভিযোগে পুলিশি অভিযান হয়েছে। এছাড়া তাঁর হোটেলে অবৈধভাবে রোহিঙ্গা নারীদের আশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে।
অভিযোগের বিষয়ে সাগর ছায়া হোটেলের মালিক এহসান আটকের বিষয়টি স্বীকার করে বলেন, “পুলিশ তাদের সন্দেহবশত নিয়ে গেছে।
‎কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, “গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পর্যটন এলাকায় সুস্থ পরিবেশ রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102