বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা – আটক ৮ শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের তিনদিন ব্যাপী মহোৎসব শুরু আজ পটিয়া জিরি জগন্নাথ মন্দিরের ৫৬ তম বার্ষিক মহোৎসব : ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে দুইদিনব্যাপী অনুষ্টানের সমাপ্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, কর্ণফুলী থেকে উদ্ধার প্রজেক্ট সুকুন”শীঘ্রই হাওড়ার লিলুয়া বড় গেটের কাছে উদ্বোধন হতে চলেছে আনোয়ারায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু

ফটিকছড়িতে মাদকবিরোধী অভিযানে চারজনের কারাদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

নয়ন নাথ, ফটিকছড়ি

চট্টগ্রামের ফটিকছড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযানে দেশীয় চোলাই মদ সেবনের অভিযোগে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উদালিয়া চা-বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলে বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—দুলাল পাল (৬৪), পিং-মনমোহন পাল,০৫ নং ওয়ার্ড, মির্জাপুর,হাটহাজারী, মোহাম্মদ এনাম(৪৫),পিং-তোফায়েল আহমেদ, ০১ নং ওয়ার্ড, পশ্চিম ফরহাদাবাদ, তপন নাথ(৫৬),পিং- মনিন্দ্রনাথ,০৬ নং ওয়ার্ড, নাজিরহাট পৌরসভা, ফজল করিম(৬৫),পিং- মৃত ফয়েজ আহমেদ,০৬ নং ওয়ার্ড, নাজিরহাট পৌরসভা।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102