শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ চট্টগ্রামের নেতা-কর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান চার সাংসদের ফটিকছড়িতে ৬ লাখ টাকার কাঠ জব্দ কালীগঞ্জে রূপসা পরিবহনের বাসের ধাক্কায় পৌর কর্মচারী নিহত, আহত ২ সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন বরণ সম্পন্ন লংগদুতে LVME এবং YOUTH FORUM এর সমন্বয় সভা অনুষ্ঠিত চিত্রকর্ম সৃষ্টিশীল ও মানবিক কাজকে উৎসাহিত করে:ভারতীয় সহকারী হাই কমিশনার আসছে অভিনেত্রী আফরিন জাহানের নাটক ‘পালালে প্রেম হয়’ বাবার বাসায় যাওয়া পথে নিখোঁজ ফারজানা আকতার লিপি, সন্ধান চাই পরিবার প্রাচীন নগর সভ্যতার ধ্বংসস্তুপ দেয়াঙ কারাগার, এই কারাগারে বন্দী ছিলেন বাংলা সাহিত্যের কবি আলাওল ফটিকছড়িতে মন্দিরে চু”রি করে শেষ রক্ষা হলো না, ফটিকছড়িতে গ্রে”প্তার ৪

কালীগঞ্জে রূপসা পরিবহনের বাসের ধাক্কায় পৌর কর্মচারী নিহত, আহত ২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় আ স ম আব্দুস সামাদ (৪৮) নামের এক পৌর কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক ইজিবাইক চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
১ই অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকা-খুলনা মহাসড়কের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন এবং আর মাত্র দুই মাস পর তার অবসরে যাওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে আব্দুস সামাদ মোটরসাইকেলযোগে শহরের মাংসের দোকানগুলো পরিদর্শন শেষে ফিরছিলেন। পথে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী দ্রুতগতির ‘রূপসা পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল ও একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় বাসের ধাক্কায় নুর হোসেন নামের এক ইজিবাইক চালকসহ আরও দুজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102