মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর ক্ষমতায়নে কাজ করার প্রত্যয় জিয়ানের হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা পিপিএম-সেবা পদক পেলেন এসএমপি’র জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত খিলগাঁওয়ে জমকালো আয়োজনে প্রো এক্স সিগনেচারের যাত্রা চট্টগ্রামের যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ কমিশনারকে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি প্যারাগন প্রিন্টারর্স ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন আনোয়ারায় ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে সেমিনার শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত খিলগাঁওয়ে জমকালো আয়োজনে প্রো এক্স সিগনেচারের যাত্রা

পিপিএম-সেবা পদক পেলেন এসএমপি’র জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সাহসিকতা, পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পেয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পুলিশ পদক২০২৫ প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এ পদক তুলে দেন।

২০২৫ সালের সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকা, সেবায় অনন্য নজির, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উল্লেখযোগ্য কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের এ পদকের জন্য মনোনীত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখার ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে শামসুল হাবিবের নাম পিপিএম-সেবা পদকের জন্য চূড়ান্ত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের কর্মদক্ষতা ও উল্লেখযোগ্য অবদানের ভিত্তিতে চার ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদকের জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে পিপিএম-সেবা পদকের জন্য নির্বাচিত হন ৪৪ জন।
জালালাবাদ থানার ওসি মোহাম্মদ শামসুল হাবিবের এ অর্জনে সিলেট মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও সন্তোষের সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের মতে, রাষ্ট্রীয় এ স্বীকৃতি তাঁর পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে আরও নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102