রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট বিভাগের ‘সেরা পাঁচজন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার পাঠে বারাসাত প্রেসক্লাবপ্রিন্ট ও ডিজিটাল মাধ্যমে পেশাদারিত্বের দিশা,দু’দিনের প্রশিক্ষণ শিবির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান, জলাবদ্ধতা নিরসনে ইউএনওর সরেজমিন পরিদর্শন চন্দনাইশে শুক্লাম্বর তরুণ সংঘের জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদ ১৪৩৩ বঙ্গাব্দ গঠিত: টিংকু সভাপতি, সুজন সাধারণ সম্পাদক ‘ উদ্বাস্তু’ পরিচয়ে সরকারি বাসভবন দখল করে বসবাস করছেন ইদ্রিছ, ছাড়েনি আদালতের রায়েও কর্ণফুলীতে মাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, মাদক নির্মূলে কমিটির কঠোর হুঁশিয়ারি কাস্টিং ডিরেক্টর সাব্বির হোসেন প্রান্তর মাধ্যমে মিডিয়ায় আমার পথচলায় রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাজীগাঁও পশ্চিম শোলকাটা সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ ধামের সভা অনুষ্ঠিত

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও কলা পাকাতে নিষিদ্ধ বিষাক্ত মেডিসিন ব্যবহারের দায়ে তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার বটতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার।

জানা গেছে, অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আল মদিনা হোটেলকে পাঁচ হাজার টাকা ও আলম স্টোরকে ১০ হাজার টাকা এবং কলা পাকাতে নিষিদ্ধ বিষাক্ত মেডিসিন ব্যবহারের অপরাধে কলা বিক্রেতা রহিমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন, ‘জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার, মেয়াদোত্তীর্ণ পণ্য ও নিষিদ্ধ উপায়ে খাদ্য পাকানোর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি ব্যবসায়ীদের খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102