রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট বিভাগের ‘সেরা পাঁচজন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার পাঠে বারাসাত প্রেসক্লাবপ্রিন্ট ও ডিজিটাল মাধ্যমে পেশাদারিত্বের দিশা,দু’দিনের প্রশিক্ষণ শিবির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান, জলাবদ্ধতা নিরসনে ইউএনওর সরেজমিন পরিদর্শন চন্দনাইশে শুক্লাম্বর তরুণ সংঘের জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদ ১৪৩৩ বঙ্গাব্দ গঠিত: টিংকু সভাপতি, সুজন সাধারণ সম্পাদক ‘ উদ্বাস্তু’ পরিচয়ে সরকারি বাসভবন দখল করে বসবাস করছেন ইদ্রিছ, ছাড়েনি আদালতের রায়েও কর্ণফুলীতে মাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, মাদক নির্মূলে কমিটির কঠোর হুঁশিয়ারি কাস্টিং ডিরেক্টর সাব্বির হোসেন প্রান্তর মাধ্যমে মিডিয়ায় আমার পথচলায় রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাজীগাঁও পশ্চিম শোলকাটা সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ ধামের সভা অনুষ্ঠিত

পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান, জলাবদ্ধতা নিরসনে ইউএনওর সরেজমিন পরিদর্শন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ কমরুদ্দিন, বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় চন্দনাইশ পৌরসভার নয়া হাট এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান। পরিদর্শনকালে ড্রেনে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন ও পানি প্রবাহ স্বাভাবিক করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার এলাকায় এবং দোহাজারী পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
সংশ্লিষ্টদের পক্ষ থেকে জনসাধারণকে নিজ নিজ বাড়ির আঙিনা, আশপাশের পরিবেশ ও পানি জমে থাকার স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102