রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহ সদরে ছোটদের মাদক থেকে দূরে রাখতে মহৎ উদ্যোগ শৈলকুপায় ইটভাটায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন ১১ ইউনিয়নের ৩৬ জন বরমা ইউনিয়নে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম গড়তে বিশেষ অভিযান দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব ডিম দিবস উদযাপন”রবীন্দ্র তীর্থে”মন্ত্রী রাজেশ মাহাতা – পটিয়ায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কোনো ছাড় নেই: এমপি এনামুল হক এনাম বোয়ালখালীর চন্ডীতীর্থ মেধস আশ্রমে দেবী পক্ষের সূচনা শুভ মহালায় পালিত দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম

চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ ওমর ফারুক ​চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এরই অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা এবং দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচি যৌথভাবে বাস্তবায়ন করে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এদিন দুপুরের দিকে চন্দনাইশের গাছবাড়িয়া পেট্রোল পাম্প এলাকা থেকে একটি সুশৃঙ্খল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে খাঁনহাট হাজী এনু মিয়া শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনায়েম খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, “পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।” পাশাপাশি তিনি দেশে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। ​সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দনাইশ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে দেশের শান্তি, শৃঙ্খলা এবং গণতান্ত্রিক ধারা রক্ষায় নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকার আহ্বান জানান। উক্ত প্রতিবাদ মিছিলে ও সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং চন্দনাইশ উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন—​চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিজানুর রহমান, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম,
​যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন, আবু তৈয়ব রিপন ও এবিএম রহিম, স্থানীয় নেতা মো. আজগর, জয়নাল আবেদীন সোহেল, হাসান মুরাদ, মো. রহিম উদ্দীন, আমিনুল ইসলাম, আবদুল মান্নান, বদিউল আলম, মো. দুলাল, মো. আজিজ, মো. সাখাওয়াত উল্লাহ, আজিজুর রহমান, মো. আমান উল্লাহ, মো. মানিক, মো. মোরশেদ, মো. লিটন, মো. রাসেল, মো. হিরু, নাজিম উদ্দীন, মো. শাহজাহান ও মো. সালাহ উদ্দীনসহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102