রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ সিলেটের শাহজালাল মাজারের দানবাক্সে পাওয়া গেল ৮৮ লাখ ৯২ হাজার টাকা হবিগঞ্জের চুনারুঘাটে ক্লিন ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ফ্যাশনের নতুন ঠিকানা মিরপুরে ফেন্সি আইকনিক নাট্যচর্চায় ছাত্রীদের মনোবিকাশ মৃদঙ্গমের কর্মশালায় মঞ্চস্থ ‘রানি অহল্যা ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ‘Youth Tech Connect’ কর্মশালা অনুষ্ঠিত অশোকনগরে প্রকাশিত হল কবি পাঁচুগোপাল হাজরার ‘জীবনের একতারা বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মিরপুরে যাত্রা শুরু ফেন্সি আইকনিকের নতুন আউটলেটের

চন্দনাইশে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে সাজা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ কমরুদ্দিন, বিশেষ প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা দায়ের করে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চন্দনাইশ থানা পুলিশের পক্ষ থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে গত ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মহাজনঘাটা এলাকা থেকে সিধান দাশ (পিতা: সুজিত দাশ) ও অভি চৌধুরী (পিতা: মৃত বাবুল চৌধুরী) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সিধান দাশের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নম্বর ১১৮/২৬ এবং অভি চৌধুরীর বিরুদ্ধে মামলা নম্বর ১১৯/২৬ দায়ের করা হয়। উভয় মামলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় করা হয়েছে।
মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে চন্দনাইশ থানা পুলিশ।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102