
অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের প্রাচীনতম বিদ্যাপীঠ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও আলোচকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এনাম বলেন, সম্মিলিত সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়টিকে সরকারিকরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় তা উত্তরণের চেষ্টা চলছে। বর্তমানে শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর।
এর আগে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও এডহক কমিটির সদস্যরা তাঁদের বক্তব্যে বিদ্যালয়টি সরকারিকরণসহ অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান।তাঁরা বলেন, দক্ষিণ চট্টগ্রামে পড়াশোনার মানের দিক দিয়ে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান।তবে অবকাঠামোগতসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যালয়টি এখনও পিছিয়ে রয়েছে। সরকারিকরণ ও অবকাঠামোগত উন্নয়ন হলে শিক্ষার পরিবেশ ও মান আরও উন্নত হবে।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি গাজী আবু তাহেরের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক চন্দন কান্তি নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম,পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক,জেলা বিএনপির সদস্য শফিকুল আলম,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল বড়ুয়া,সিনিয়র শিক্ষক আবদুল হাফেজ ও লিটন চৌধুরীসহ অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি এনামুল হক এনাম এমপিকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।