শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা সভাপতি- রুপু, সাধারণ সম্পাদক- রুভেল আনোয়ারায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ পটিয়ায় মহিরা গ্রামের কৃতিসন্তান প্রয়াত মৃদুল দাশ’র বিদেহী আত্মার সদগতি কামনায় আদ্যশ্রাদ্ধ ও গীতাপাঠ হাকিমপুরে গ্রেপ্তারি পরোয়ানার আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্টান অনুষ্টিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ দুর্গাপূজোর নেপথ্যের কারিগরদের সম্মানে মনিপাল হাসপাতাল কলকাতা “পুজোর রুপকার”

পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া

পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, ভাইস চেয়ারম্যান অধ্যাপক সরোজ বড়ুয়া এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক উৎফল বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচির উদ্বোধন করেন মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভানন্দ ভিক্ষু। কর্মসূচিতে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ রংপুর অঞ্চলের সভাপতি দেবাশীষ মিনজী,সহ সভাপতি জিতেন মিনজী, সাধারণ সম্পাদক বিনয় তিগ্যা, অর্থ সম্পাদক সুবির মিনজী সদস্য চয়ন বাকলা,আকাশ খালকো,তপন মিনজী,প্রতয়, সুজিত মিনজী, রনি তিগ্যা,রিয়ন পান্না সহ পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিহার প্রাঙ্গণে কাঠবাদামসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

উদ্বোধনকালে ভদন্ত শুভানন্দ ভিক্ষু বলেন, “বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ।” বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বেনুবন বৌদ্ধ বিহারকে বেছে নেওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, বৃক্ষ মানুষের জন্য অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতি থেকে মানুষ খাদ্য, পানি, অক্সিজেনসহ নানা উপায়ে উপকৃত হচ্ছে। তাই পরিবেশ ধ্বংস না করে বৃক্ষরোপণ ও যথাযথ পরিচর্যার মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করতে হবে।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু বৃক্ষরোপণ নয়, রাস্তাঘাট, বিহার ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দেশব্যাপী বৃক্ষরোপণ ও রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102