বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি 

মানবসেবা কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন প্রস্তাব

আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদ সাদেক হাসানের সঙ্গে সংগঠনের দায়িত্বশীলদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আনোয়ারা উপজেলার একটি রেস্টুরেন্টে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন, শীতবস্ত্র বিতরণ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে একটি আর্থিক তহবিল গঠনের প্রস্তাব তুলে ধরেন আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আহাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ সাদেক হাসান সংগঠনের বিভিন্ন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “আমি যতদিন বেঁচে থাকব, ততদিন আপনাদের সঙ্গে আছি। আমার পরিবারও সবসময় আপনাদের পাশে থাকবে।”

সভায় সংগঠনের দায়িত্বশীলরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, মানবিক কার্যক্রমের পরিধি বৃদ্ধি এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আসহাব উদ্দিন মালেকী, প্রচার সম্পাদক সাজ্জাদ, ধর্ম সম্পাদক মুহাম্মদ নুর হোসাইন, তথ্য সম্পাদক আতাউল করিম, পরিকল্পনা বিষয়ক সম্পাদক এস্তেফাজ রেজা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দিহামুল আলম সাকিব, সিনিয়র সদস্য তারেকুল ইসলাম, সিনিয়র সদস্য মিনহাজ উদ্দীন নয়ন, সদস্য রাকিব, সদস্য মিনহাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শফিকুল, ত্রাণ বিষয়ক সম্পাদক মির খান, সদস্য জিশানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত দায়িত্বশীলরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102