শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারী বৌদ্ধ বিহারে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি পটিয়া গৌরাঙ্গ নিকেতনের উদ্যোগে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন,নির্মল শীল আহবায়ক ও অজয় চৌধুরী সদস্য সচিব স্মৃতিময় বিটিভি ও ঐতিহ্যের লাল-সবুজ লোগো চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী ও মহাশোভাযাত্রা সিলেটে এনআইডি সংশোধন সেবা নিতে গিয়ে চরম হেনস্থার শিকার একজন প্রবাসী শুভ জন্মাষ্টমীতে সকলের প্রতি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়েছেন বিপ্লব জলদাস ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা সব ধর্মের মূল লক্ষ্য সমাজে শান্তি প্রতিষ্ঠা:এমপি এনামুল হক এনাম পটিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভা ও বর্ণাঢ্য মহাশোভাযাত্রা আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডারে ৪৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-:

চট্টগ্রাম নগরীর ডিসি হিল (নজরুল স্কোয়ার) প্রাঙ্গণ থেকে পরিবেশের জন্য ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ বৃক্ষ বিশেষজ্ঞদের মাধ্যমে চিহ্নিত করে স্বমূলে অপসারণ এবং এর পরিবর্তে দেশীয় ও পরিবেশবান্ধব বৃক্ষরোপণের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টায় বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে এ পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক।

পথসভায় বক্তব্য দেন চট্টগ্রাম আদালতের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা পান্কু রঞ্জন সাহা, শ্রমিক নেতা এম. নুরুল হুদা চৌধুরী, কবি অরুণ শীল, নেসারুল হক নেসার, মীর আমির খান, সবুজ রক্ষিত, অমল দাশ, অচ্যুত দাশগুপ্ত ও মোহাম্মদ রায়হান।

বক্তারা বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নগরবাসীর সুস্থ পরিবেশ নিশ্চিত করতে গাছের গুরুত্ব অপরিসীম। তবে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে—এমন বৃক্ষের ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

তারা বলেন, ডিসি হিল চট্টগ্রাম নগরীর ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের গুরুত্বপূর্ণ অংশ। এ এলাকায় থাকা ঝুঁকিপূর্ণ ও পরিবেশগতভাবে ক্ষতিকর বৃক্ষসমূহ বিশেষজ্ঞদের মাধ্যমে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

বক্তারা আরও বলেন, ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ বৃক্ষ অপসারণের পর সেখানে পরিকল্পিতভাবে দেশীয় ও পরিবেশবান্ধব প্রজাতির বৃক্ষরোপণ করতে হবে। এর মাধ্যমে ডিসি হিলকে আরও সবুজ, নিরাপদ, জীববৈচিত্র্যসমৃদ্ধ ও নান্দনিক করে গড়ে তোলার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102