শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এমপি এরশাদ উল্লাহকে শুভেচ্ছা রায়পুরে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে শরবত বিতরণ, সহযোগিতায় রাশেদুল ইসলাম পটিয়ায় জিরি জনকল্যান সংঘের উদ্যোগে মাদক বিরোধী জনসচতেনতা  সমাবেশ ফটিকছড়িতে মাদকবিরোধী অভিযানে ৯ গ্রেপ্তার তরুণ সমাজকর্মী মুহিত মিয়ার শুভ বিবাহ অনুষ্ঠিত বোয়ালগাঁও রাধামাধব অনাথ আশ্রমের  মহোৎসব কমিটি গঠন, সুজন সভাপতি, মিহির সাধারণ সম্পাদক ও রুহিতাস অর্থ সম্পাদক পূর্ণ্যার্থীদের সেবাই ঈশ্বরের সেবা’‌মাস ব্যাপী হাজার হাজার পূর্ণ্যার্থীর বিনামূল্যে চিকিৎসা প্রদান বোয়ালগাঁও রাধামাধব অনাথ আশ্রমের   মহোৎসব কমিটি গঠন, ‎সুজন সভাপতি, মিহির সাধারণ সম্পাদক ও রুহিতাস অর্থ সম্পাদক বিদ্যালয়েই নাটকের হাতেখড়ি,মৃদঙ্গমের কর্মশালায় বিকশিত পড়ুয়াদের সৃজনশীলতা পটিয়ায় জিরি ওঁকারেশ্বর যোগমঠ উপদেষ্টা সমাজসেবক ড.নিপুর চৌধুরীর মায়ের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

রায়পুরে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে শরবত বিতরণ, সহযোগিতায় রাশেদুল ইসলাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ রাশেদুল ইসলাম বিভিন্ন সামাজিক, মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ডে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (২১ আগস্ট) রায়পুর ইউনিয়ন গাউছিয়া কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুসের আয়োজন করা হয়। ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মুসল্লি ও আশেকানে রাসুল (দ.) এতে অংশ নেন।

জশনে জুলুসে আগত মুসল্লি ও অংশগ্রহণকারীদের জন্য ব্যক্তিগত উদ্যোগে শরবত বিতরণের ব্যবস্থা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ রাশেদুল ইসলাম। জুলুসে অংশ নেওয়া বিভিন্ন বয়সী মানুষের মাঝে এ শরবত বিতরণ করা হয়।

স্থানীয়দের ভাষ্য, রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও সাধারণ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আয়োজনে সহযোগিতা করে আসছেন। এর আগে বন্যাদুর্গত মানুষের সহায়তা, শিক্ষার্থীদের সহযোগিতা, খেলাধুলার প্রসার এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততার কথা জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন আয়োজনে সহযোগিতার পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে ব্যক্তিগতভাবে সহযোগিতার চেষ্টা করেন রাশেদুল ইসলাম। তার এ ধরনের কর্মকাণ্ড স্থানীয়ভাবে ইতিবাচকভাবে দেখছেন অনেকে।

স্থানীয়দের প্রত্যাশা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এমন একজন ব্যক্তি ভবিষ্যতে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে রায়পুর ইউনিয়নের রাস্তা-ঘাট, বেড়িবাঁধ, শিক্ষা, জনসেবা ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

তবে স্থানীয়দের এসব বক্তব্য ও প্রত্যাশা তাদের নিজস্ব মতামত। চেয়ারম্যান পদে নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইউনিয়নের ভোটাররা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102