
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় গাঁজা সেবনরত অবস্থায় এক যুবককে আটক করা হয়েছে। এসময় তাকে অর্থদন্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আইরমঙ্গল এলাকায়।
জানা যায়, আজ বৃহস্পতিবার ( ২০ আগস্ট ) দুপুর ৩টায় উপজেলার আইরমঙ্গল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। অভিযান চলাকালে মোঃ সাজ্জাদ হোসেন (৩২) নামক এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। এসময় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী একশত টাকা অর্থদন্ড এবং ০১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার জানান,জনস্বার্থে আনোয়ারা উপজেলার মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।