বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ে বৃওি সনদ প্রদান ও পুরস্কার বিতরন উপলক্ষে সভা

ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে অবস্থিত প্রখ্যাত ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’-এ অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং বিক্রির জন্য বাসি-পচা মিষ্টি মজুত রাখার দায়ে এই দণ্ড প্রদান করা হয়। ১৩ই আগস্ট বৃহস্পতিবার বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানটিতে চরম নোংরা পরিবেশের প্রমাণ মেলে। পাশাপাশি ক্রেতাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বাসি ও পচা মিষ্টি বিক্রির উদ্দেশ্যে জমিয়ে রাখার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই ঝটিকা অভিযানের সময় আইনশৃঙ্খলার অবনতি ও অপরাধের গুরুত্ব বিবেচনায় প্রতিষ্ঠানের মালিক সুব্রত ঘোষকে আটক করে পুলিশ।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অসাদুপায়ে ব্যবসা পরিচালনাকারী যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102