বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে আনসার ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পালিত ওয়ারিয়র কিওকুশিন ক্যারাটে একাডেমির বার্ষিক বেল্ট পরীক্ষায় শিহান নির্মল সাহা ঝিনাইদহে নতুন নিকাহ রেজিস্টার নিয়োগ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার আসক সিলেট জেলা কমিটি গঠন, সভাপতি এড. সাইফুর, সাধারণ সম্পাদক রহিম আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি কেক উৎপাদন ও বিক্রির অপরাধে মালাই ফুডসকে দশ হাজার টাকা জরিমানা না ফেরার দেশে সিলেটের তরুন সাংবাদিক তুহিনুল হক তুহিন দ্য অ্যাস্টর কলকাতা উন্মোচন করল দুর্গাপূজা ২০২৬ উৎসবের মেনু ITC সোনার বাংলায় ড.পি.কে হাজরার সংস্কার ও স্বাস্থ্য বিষয়ক সেমিনার গনতন্ত্রের পাহাড়া জনগণের অধিকারে বারাসাত প্রেসক্লাবে সাংবাদিকদের কর্মশালা

ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স

‎চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর কথা বলে চাঁদা দাবি করার অভিযোগে সবুজ শেখ নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী।

‎দণ্ডপ্রাপ্ত সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার কাছেদ আলীর ছেলে।

ভূমি অফিস সূত্রে জানা যায়, সবুজ শেখ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা ভূমি অফিসে প্রবেশ করেন।

পরে একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের কথা বলে তিনি চাঁদা দাবি করেন।

‎বিষয়টি সন্দেহজনক মনে হলে সহকারী কমিশনার (ভূমি) তার পরিচয় এবং সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের বিষয়ে জানতে চান।

‎এ সময় সবুজ শেখ তার কথিত পত্রিকার সম্পাদকের নামসহ প্রয়োজনীয় কোনো তথ্য দিতে পারেননি।

একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া সাংবাদিক পরিচয়ে অফিসে আসার বিষয়টি স্বীকার করেন বলে ভূমি অফিস সূত্রে জানা গেছে।

‎পরে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে সবুজ শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় তার সঙ্গে থাকা একজন সহযোগীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, সরকারি অফিসে সাংবাদিক পরিচয়ে এসে চাঁদা দাবি ও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তার কাছ থেকে ‘দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট’ নামের একটি ‘প্রতিষ্ঠানের’ পরিচয়পত্র পাওয়া গেছে।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102