বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী কংগ্রেস কার্যালয়ে চিন্তামনি স্মরণে ১০০০ গরীবদের খাদ্য,বস্তু ও ছাতা বিতরণ সিলেট মহানগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার প্রত্যুষা সিংহ ভবিষ্যতে ডাক্তার হতে চাই ফটিকছড়িতে ৪ দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ভারতের স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৯ তম আত্ম বলিদান দিবস উদযাপন চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ চাতরীতে বিভিন্ন মানবিক সহায়তা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ নুরুল কবির রানা নাচ ও অভিনয়ে সমান দাপট, এগিয়ে চলেছেন জয়িতা রশীদ আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

ফটিকছড়িতে ৪ দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নয়ন নাথ, ফটিকছড়ি ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ির উদালিয়া চা-বাগানে র‌্যালি ও মানববন্ধন করেছেন শ্রমিকরা।

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার সুয়াবিল ইউনিয়নের উদালিয়া চা-বাগানের মাঠ প্রাঙ্গণে উদালিয়া চা-বাগানের সকল শ্রমিক ও চট্টগ্রাম ভ্যালির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ন্যায্য অধিকার ও দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এ সময় ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানও দেওয়া হয়।

শ্রমিকদের চার দফা দাবির মধ্যে রয়েছে—দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং দ্রুত সময়ের মধ্যে চা শ্রমিকদের নির্বাচন দেওয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি দিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ভ্যালি কমিটির সাবেক সভাপতি বাবু প্রদীপ দাশ। সঞ্চালনা করেন উদালিয়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি বাবু আবেশ দাশ।
এ সময় বক্তব্য রাখেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বিজয় নায়েক, সদস্য সাধন শিবু, রাজিব দাশ, খোকন দাশ, প্রদীপ দাশ, বাবলু মাঝি ও সুজন দাশ। শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য দেন সাধন মাঝি, তপন দাশ, সুওম দাশ ও রাজন দাশ।

নারী চা শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন নন্দিতা দাশ, অংকুরী মাঝি, শাপলা দাশ ও চম্পা দাশ।
মানববন্ধন শেষে শ্রমিকরা তাদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102