
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনেয়ারা উপজেলার ৮ নং চাতরী ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা, মন্দির ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ালেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট নুরুল কবির রানা
আজ বুধবার সকালে তিনি চাতরী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও অসুস্থ ব্যক্তিদের সহযোগিতায় আর্থিক অনুদান প্রদান করেন।
তিনি ইউনিয়নের মধ্যম ডুমুরিয়া ছিদ্দিক শাহ (রা:) জামে মসজিদ উন্নয়ন কাজের জন্য ৫০ হাজার টাকা, চাতরী নাথ পাড়া শ্রী শ্রী হরগৌরী মহাশ্মশান মন্দির উন্নয়নের জন্য ৫০হাজার টাকা,
পূর্ব ডুমুরিয়া শাহী জামে মসজিদ উন্নয়ন কাজের জন্য ১০ হাজার টাকা, শামসুদ্দিন আহমদ চৌধুরী বাড়ী জামে মসজিদ উন্নয়ন কাজের জন্য ১০ হাজার টাকা, উত্তর চাতরীর ক্যান্সারে আক্রান্ত মোহাম্মদ রুবেল-এর চিকিৎসার জন্য ২০ হাজার টাকা, পশ্চিম সিংহরা (মল্লিক বাড়ী) ক্যান্সার রোগে আক্রান্ত অজিত মল্লিক (প্রকাশ বাসুদেব)-এর চিকিৎসার জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।
স্থানীয় জনগণের কল্যাণে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ নুরুল কবির রানা।