বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নাচ ও অভিনয়ে সমান দাপট, এগিয়ে চলেছেন জয়িতা রশীদ আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা পটিয়ার মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এস এস সি ও দাখিল পরীক্ষা চূড়ান্ত ফলাফলের ওপর শুকরিয়া জ্ঞাপন অনুষ্ঠান শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান পটিয়ার মন্‌সা স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী সুযোগ-সুবিধা ঘোষণা বিশ্বকল্যাণের আহ্বান ৫০ হাজার কণ্ঠের সমবেত গীতাপাঠ অশোকনগরে সিলেটের মুহিবুর রহমান একাডেমির অনন্য সাফল্য বড়বাজার তারকেশ্বর মিশ্রা সমিতির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির আনোয়ারার বিলপুরে জটিল রোগে আক্রান্ত সঞ্জয় এর পাশে  সুশীল ধর ( চান্দুঁ ) কুমিল্লা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
​মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার জয়কালী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
​অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করায় ‘এসআর কিচেন’ ও ‘সিজল’ নামের দুটি খাবার হোটেলকে সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

​অভিযান বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, “জনস্বার্থে আনোয়ারা উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102