সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সচেতনতাই সুরক্ষা,নিয়ম মানলেই নিরাপদ সড়ক গোবরডাঙায় পথ নিরাপত্তার বার্তা সিসিক প্রশাসকের সঙ্গে এসএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ: সিলেটে মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আলোচনা দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে সিলেটে চা শ্রমিকদের স্মারকলিপি কেওড়াতলা দেশবন্ধু পার্কে ত্রৈলোক্য চক্রবর্তীর ৫৬ তম প্রয়াণ দিবস উদযাপন সিলেটে তাঁতীপাড়া সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত- সাখাওয়াত সভাপতি, পান্না সাধারণ সম্পাদক বাঁশখালী বানবাসীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জামালের মৃত্যু, শোকের ছায়া গ্যাসের কালোবাজারির খবর করতে গিয়ে সাংবাদিককে মার! জানা ফুলে চাঞ্চল্য রোটারি ক্লাব অব চিটাগাং সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মানবাধিকার সংগঠনের নামে অপরাধের জাল বিস্তার—জবাবদিহির সময় এখনই

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আনোয়ারা উপজেলার আহবায়ক কমিটি গঠন, হরিপদ আহবায়ক, যীশু সদস্য সচিব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

বাংলাদেশ নামক ভূখণ্ডের জন্য সকলেই আন্দোলন, সংগ্রাম করলেও সংখ্যালঘুরা নিজভূমে পরবাসী হিসেবে দিন কাটাচ্ছে । তাই ঐক্য পরিষদ ঘোষিত আট দফার বাস্তবায়ন জরুরি ভিত্তিতে হওয়া দরকার ।

শুক্রবার (৭আগস্ট) বিকেল ৪টায় নগরীর আন্দরকিল্লা ঐক্য পরিষদ কার্যালয়ে আয়োজিত আনোয়ারা উপজেলা ঐক্য পরিষদের সভায় বক্তারা এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের দক্ষিণ জেলার সভাপতি তাপস হোড়।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, সাগর মিত্র, অনুপ দাশ, প্রণব দাশগুপ্ত, হরিপদ চৌধুরী বাবুল,কল্লোল সেন, অধ্যাপক সুমন পাল, তাপস বল, দক্ষিণ জেলা যুব ঐক্য সভাপতি অ্যাড. সুমন সরকার, সাধারণ সম্পাদক গৌতম দাশ, যীশু দাশ, পলাশ মিত্র, কাজল বোস, কনক চৌধুরী, সাংবাদিক কাঞ্চন সুশীল, রামলাল দেবনাথ প্রমুখ।

সভায় দ্বিতীয় পর্বে সর্বসম্মতিতে বাবু হরিপদ চৌধুরী বাবুলকে আহ্বায়ক ও বাবু যীশু দাশকে সদস্য সচিব এবং সাগর মিত্র, অনুপ দাশ, কল্লোল সেন, কাজল বোস ,জগন্নাথ সেন, রামলাল দেবনাথ, কনক চৌধুরী, মাস্টার সবুজ বড়ুয়া, সাংবাদিক কাঞ্চন সুশীলকে সদস্য করে তিন মাসের জন্য ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কাঞ্চন সুশীল, আনোয়ারা

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102