মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সল্টলেক সিটি সেন্ট জোন’স স্কুলের বিজ্ঞান প্রদশর্নী রিইমাজিন সম্পন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: চন্দনাইশের প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসত নেই আনোয়ারায় ইটবাহী ডাম্পার ট্রাক-সিএনজি সংঘর্ষ- আহত ৪ UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ সহনশীলতা, সহানুভূতি আর সংলাপে গড়ি শান্তির বিশ্ব বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং নিয়ে আলোচনা হাকিমপুরে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত ও দন্ডপ্রাপ্ত আসামি সহ আটক ৫ অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি

কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৭ই আগস্ট শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাড্ডাঙ্গা বিদ্যাধরপুর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম হোসেন ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে বাড়ি ফিরছিল সিয়াম। পথে একটি পুকুরপাড় দিয়ে হাঁটার সময় হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে যায় সে। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে অবোধ শিশুর এই আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে মাতম, পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102