বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটির লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃ/’ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার আগামীকাল ৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন আনোয়ারায় পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এম এ মালেক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

।সমীরণ বড়ুয়া, চট্টগ্রাম

বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্যদিয়ে গতকাল ৬ আগস্ট বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম একাডেমির ২৫ বছর বর্ষপূতি উৎসব-২৬ চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বনাঢ্য অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়েছে। তিনদিন ব্যাপী এ বনাঢ্য উৎসবের উদ্বোধন করেন
দৈনিক আজাদী সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এম এ মালেক।
এতে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম।
আলোচক ছিলেন প্রফেসর রীতা দত্ত, কবি অভীক ওসমান, শিল্পী আবদুল মান্নান রানা, মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা।
এতে স্বাগত বক্তব্য দেন কবি শারুদ নিজাম। এরপর শুরু হয়
‘চট্টগ্রামের কবিতায় ছন্দ-নৈপুণ্য ও নিরীক্ষা’ শীর্ষক আলোচনা।
এতে সভাপতিত্ব করেন কবি জিন্নাহ চৌধুরী। আলোচক ছিলেন কবি খুরশীদ আনোয়ার, কবি রিজোয়ান মাহমুদ, কবি আকতার হোসাইন, কবি জিললুর রহমান।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করে সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট ও দীপশিখা নৃত্য গোষ্ঠী। দলীয়সংগীত পরিবেশন করে স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম-চট্টগ্রাম।
সবশেষে কবিতা ও ছড়া পাঠ পর্বে সভাপতিত্ব করেন কবি মৃণালিনী চক্রবর্তী। কবিতা ও ছড়া পাঠ করেন কবি কেশব জিপসী, সাঈদুল আরেফীন, তালুকদার হালিম, ফারহানা ইসলাম রুহী, পুষ্পিতা সেন, সুপ্রতিম বড়ুয়া, নাটু বিকাশ বড়ুয়া, প্রতিমা দাশ, বিদ্যুৎ কুমার দাশ, নিগার সুলতানা, তানভীর হাসান বিপ্লব, নীলরতন দাশগুপ্ত, জোনাকি দত্ত, কোহিনুর আকতার, আয়েশা পারভীন চৌধুরী, কোহিনুর শাকি, শরণংকর বড়ুয়া, জিতেন্দ্রলাল বড়ুয়া, দীপিকা রানী বড়ুয়া, শবনম ফেরদৌসী, শাহীন ফেরদৌসী, আলমগীর হোসাইন, আসিফ ইকবাল, বনানী শেখর রুদ্র, সুচিত্রা ভট্টাচার্য।
একাডেমির ২৫ বছর পূর্তি উৎসবে রাশেদ রউফ ও নেছার আহমদের সম্পাদনায় প্রকাশিত হয়েছে সমৃদ্ধ সংকলন ‘ঐতিহ্যের চট্টগ্রাম’। দাম উৎসবের জন্য ৬০০ টাকা। স্টল ও দপ্তর ব্যবস্থাপনায় ছিলেন কবি কানিজ ফাতিমা, কবি লিপি বড়ুয়া, কবি সৈয়দা সেলিমা আকতার, কবি রিনিক মুন, কবি তানজিনা রাহী, এম কামাল উদ্দীন, কবি তানভীর হাসান বিপ্লব।।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102