মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা দেশ অস্থিতিশীলের অপচেষ্টা রুখতে আনোয়ারায় যুবদলের বিক্ষোভ সারা দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আনোয়ারায় প্রতিবাদ মিছিল  বোয়ালখালী আহলা শ্রীশ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গনে খুঁটি পুজোর মধ্য দিয়েই শারদোৎসবের প্রস্তুতি কাঁকিনাড়া কেওটিয়ায় রোটারী ক্লাব ক্যালকাটার পরিবেশ রক্ষার বার্তা রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব কুয়েতের ফাহাহিলে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক খতমে গেয়ারভী শরীফ অনুষ্ঠিত

মায়ের পরকীয়ার ঘটনা দেখে ফেলায় সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, চন্দনাইশে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে এক শিশুসন্তান মায়ের কথিত পরকীয়ার ঘটনা দেখে ফেলায় তার নিরাপত্তা নিয়ে উদ্বেগের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার পূর্ব ধোপাছড়ি মংলার মুখ এলাকায় সৌদি আরব প্রবাসী আবদুর সাত্তারের সন্তান ও স্বজনদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির, গ্রামসর্দার আবুল কাশেম, পারিবারিক বিরোধের মীমাংসাকারী ফরিদুল ইসলাম, মনোয়ারা বেগম ও জিন্নাত আরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা জানান, সৌদি আরব প্রবাসী আবদুর সাত্তারের সঙ্গে শাহরিয়া মিম কলি (৩২)-এর বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান—আবদুল্লাহ আল মামুন (১০), সাব্বির হোসেন আবিদ (৮) ও আয়েশা (৩)। জীবিকার প্রয়োজনে আবদুর সাত্তার বছরের অধিকাংশ সময় বিদেশে অবস্থান করতেন এবং উপার্জিত অর্থ পরিবারের জন্য পাঠাতেন।
অভিযোগ অনুযায়ী, স্বামীর অনুপস্থিতিতে কলি প্রথমে প্রতিবেশী আসিফের সঙ্গে এবং পরে আসিফ বিদেশে চলে যাওয়ার পর তার ভাই হানিফের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে গত কয়েক বছরে উভয় পরিবারের মধ্যে একাধিকবার বৈঠক ও সমঝোতার চেষ্টা হয়। সর্বশেষ গত জুলাই মাসে বড় ছেলে কথিত আপত্তিকর একটি ঘটনা দেখে ফেললে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে উভয় পক্ষের সম্মতিতে আইনানুগ প্রক্রিয়ায় তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
এদিকে গত ২৭ জুলাই কলি আদালতে সন্তানদের জিম্মা চেয়ে আবেদন করলে সন্তান ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। মানববন্ধনে অংশ নেওয়া স্বজনদের দাবি, সন্তানরা বর্তমানে মায়ের কাছে যেতে ভয় পাচ্ছে এবং নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছে।
মানববন্ধনে বড় ছেলে আবদুল্লাহ আল মামুন অভিযোগ করে বলে, “মা আমাকে ১০ টাকা দিয়ে মোবাইলে কার্টুন দেখতে বলেন এবং ছোট বোনকে দেখাশোনার দায়িত্ব দেন। কিছুক্ষণ পর বোন বেশি কান্না করলে মায়ের ঘরে গিয়ে দেখি তিনি হানিফের সঙ্গে ছিলেন। বিষয়টি বাবাকে জানালে মা ছুরি নিয়ে আমাকে তাড়া করেন। পরে মামা জোনাইদ আমাকে মারধর করেন। বাবার পরামর্শে আমি গ্রামের সর্দারের বাড়িতে আশ্রয় নিই।”
মানববন্ধনে আরও জানানো হয়, মেজ ছেলে সাব্বির হোসেন আবিদও মায়ের কাছে যেতে ভয় পাচ্ছে।
কলির মামা ও পারিবারিক বিরোধের পূর্ববর্তী মীমাংসাকারী মাহবুব আলম বলেন, “কলির বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা করা হয়েছে। বড় ছেলে ঘটনাটি দেখে ফেলায় শেষ পর্যন্ত তাদের সংসার ভেঙে যায়।”
প্রবাসী আবদুর সাত্তার বলেন, “আমার টাকা, সম্মান ও সংসার—সবই হারিয়েছি। এখন অন্তত আমার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শাহরিয়া মিম কলির ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে তার মা খালেদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মেয়ের বক্তব্য দেওয়ার সুযোগ দেননি। ফলে অভিযোগের বিষয়ে কলির বক্তব্য পাওয়া যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102