শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতা দিবসে ‘The Yellow Turtle’-এ জমজমাট খাবারের আয়োজন এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  প্রত্যুষা সিংহ ডাক্তর হতে চায় সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র

চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ কমরুদ্দিন, বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা,শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার ৫ই আগষ্ট সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবদুর রহমান এর সভাপতিত্বে
এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আকতার সানজিদা পপি’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আজাদ হোসেন,চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতার, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আ. ন. ম. ছালেহ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিঠু আশ্চর্য,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইলিয়াস,একাডেমি সুপারভাইজার বিপিন চন্দ্র রায়,আনসার ও ভিডিপি কর্মকর্তা আরজিনা আক্তার। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণতন্ত্র, ন্যায়বিচার এবং দেশ গঠনে তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102