বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটির লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃ/’ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার আগামীকাল ৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন আনোয়ারায় পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

টানেল সংযোগ সড়কে ঝুঁকিপূর্ণ গর্ত,বিপদের ঝুঁকিতে ব্যবসায়ী ও জনসাধারণ , দ্রুত সংস্কারের দাবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎আনোয়ারায় নির্মাণাধীন কর্ণফুলী টানেল সংযোগ সড়কের পাশে দোকান ও মার্কেট উচ্ছেদের পর সৃষ্টি হওয়া গর্তগুলো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে চাতুরী চৌমুহনী বাজার ও ওয়ান মাবিয়া সিটি সেন্টারের সামনে বৃষ্টির পানিতে গর্তগুলো পুকুরের মতো আকার ধারণ করায় নারী, শিশু ও পথচারীদের চলাচল মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঝুঁকিপূর্ণ এসব গর্ত দ্রুত ভরাট এবং জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে ওয়ান মাবিয়া সিটি সেন্টার ও চাতুরী চৌমুহনী বাজারের ব্যবসায়ীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত সপ্তাহে পুনরায় সড়ক নির্মাণকাজ শুরু হলেও ঠিকাদার প্রতিষ্ঠান বিভিন্ন স্থানে গভীর গর্ত রেখে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। বৃষ্টির পানি জমে গর্তগুলো দৃশ্যমান না থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। ওয়ান মাবিয়া সিটি সেন্টারের ব্যবসায়ী আজম খান বলেন, সড়কের কাজ দীর্ঘদিন ধরে শেষ না হওয়ায় ব্যবসা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি শপিং মলের সামনে থাকা গভীর গর্তগুলো এখন মানুষের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে গর্তগুলো দেখা যায় না। ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে ঠিকাদার আবদুর রব বলেন, সড়ক ও জনপথ বিভাগের অধীনে চাতুরী চৌমুহনী বাজার এলাকার সড়কের পাশের দোকান-মার্কেট অপসারণের টেন্ডারের মাধ্যমে আমরাই কাজ করছি। আমাদের কাছে কোনো সমস্যা নেই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102