শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতা দিবসে ‘The Yellow Turtle’-এ জমজমাট খাবারের আয়োজন এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  প্রত্যুষা সিংহ ডাক্তর হতে চায় সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র

আনোয়ারায় ঘাতক বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ৬ সিএনজি, নিহত ২,আহত ৩০

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের (চট্টমেট্রো জ ১১-০২৯০) ধাক্কায় ছয়টি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় দুই নারী নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ০৮টার দিকে উপজেলার টানেল সংযোগ চত্বরে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পলি দত্ত (৩০)। তিনি উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার রমিজ মেম্বারের বাড়ির বাসিন্দা। তাঁর স্বামী কাজল দত্ত এবং তিনি দুই সন্তানের জননী। অপরজন হলেন একই এলাকার শিমুল শীলের স্ত্রী ইফা শীল (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস টানেল সড়ক থেকে বের হয়ে টানেল চত্বরে থাকা একসঙ্গে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশে আব্দুল মান্নানের চায়ের দোকানে ঢুকে যায়। এতে সিএনজিগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজি চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। আহয় হন দোকানী। তৎক্ষনাৎ স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দু’জনের মৃত্যু হয় এবং বাকি আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগে দুই মহিলার মৃত্যু হয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে বাকিদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলেও।জানান তিনি।

এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দূর্ঘটনায় দু’জনের মৃত্যুর হয়েছে, কয়েকজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102