বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটির লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃ/’ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার আগামীকাল ৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন আনোয়ারায় পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালীতে কিস্তির টাকার জন্য রাতে রিকশা চালাতে গিয়ে ছিনতাইয়ের শিকার আকবর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

কিস্তির টাকা জোগাড়ের তাগিদে গভীর রাতে রিকশা চালাতে বেরিয়েছিলেন মো. আকবর (৩৫)। কিন্তু সেই রাতই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে দুঃস্বপ্নের রাত। যাত্রী সেজে ওঠা তিন দুর্বৃত্তের হামলার শিকার হয়ে হারাতে হয়েছে তার একমাত্র উপার্জনের মাধ্যম—ব্যাটারিচালিত রিকশাটি।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল এমএ স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত হন আকবর। তিনি বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত মো. আব্দুল মান্নানের ছেলে।
ভুক্তভোগী আকবর জানান, উপজেলার পূর্ব কালুরঘাট এলাকা থেকে তিন যুবক তার ব্যাটারিচালিত রিকশায় ওঠেন। তারা জানান, এমএ স্কুল এলাকার কাছে তাদের একটি সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে পড়েছে। সেখানে একজন মেকানিক পৌঁছে দিতে হবে।
আকবর বলেন, নির্ধারিত স্থানে পৌঁছানোর পরই তিন যুবক হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে তাকে অসহায় করে ফেলে। পরে ভয়ভীতি দেখিয়ে তার রিকশাটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “মাত্র দেড় মাস আগে ৬০ হাজার টাকা কিস্তিতে রিকশাটি কিনেছি। বৃদ্ধ মা, স্ত্রী আর চার মাসের শিশু সন্তানকে নিয়ে আমার সংসার। এই রিকশাই ছিল আমাদের একমাত্র আয়ের ভরসা।”
তিনি আরও বলেন, “আমি সাধারণত রাতে রিকশা চালাই না। কিন্তু বুধবার ৫ হাজার টাকার কিস্তি দিতে হবে বলে মঙ্গলবার রাতে বাড়ি না ফিরে রিকশা চালাচ্ছিলাম। কিস্তির টাকা জোগাড় করতে গিয়ে এখন রিকশাটাই হারালাম।”
এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102