শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি

বোয়ালখালীতে বড় ভাই হত্যা: মামলা, গ্রেপ্তার দুই; মূল আসামি পলাতক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নেজাম উদ্দিন (৪৫) নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা হালিমা বেগম (৭০) ও ছোট ভাইয়ের স্ত্রী সানজিদা আক্তার পপি (২৬)-কে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ। তবে মামলার প্রধান আসামি জামাল উদ্দিন সুমন (৩৬) এখনও পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এ ঘটনা ঘটে। পরে নিহতের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছাম্মৎ ফারিয়া তানহা মাইমা (১৯) বাদী হয়ে দেবর জামাল উদ্দিন সুমন, শাশুড়ি হালিমা বেগম ও দেবরের স্ত্রী সানজিদা আক্তার পপিকে আসামি করে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহত নেজাম উদ্দিন ঘোষখীল গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী এবং লালারহাট এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করতেন।
স্থানীয়দের ভাষ্যমতে, বিকেলে পারিবারিক জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই জামাল উদ্দিন সুমন কোদালের হাতলের মতো একটি লাঠি দিয়ে নেজাম উদ্দিনের মাথার পেছনে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত সুমন পালিয়ে যান।
শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুনছুরুল হক জানান, নেজাম উদ্দিন তার ভাতিজির স্বামী। প্রায় দেড় বছর আগে তাদের বিয়ে হয়। নেজাম নিজ বাড়িতে না থেকে রাতে শ্বশুরবাড়িতে অবস্থান করতেন। তার স্ত্রী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। তিনি আরও জানান, বাড়িতে ভাইয়েরা কাজ করছেন—এ খবর পেয়ে নেজাম সেখানে গেলে বিরোধের একপর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে। জমিজমা নিয়ে পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল এবং তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, বিকেল সাড়ে ৫টার দিকে নেজাম উদ্দিনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল। তার মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন ছিল।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা নং-১৩, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার মূল আসামি জামাল উদ্দিন সুমনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102