বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবিক কার্যক্রম আরও বেগবান করতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের নতুন কমিটি বোয়ালখালীতে জমি বিরোধে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই খুন মা ও দুই সন্তানের কণ্ঠে নতুন গানের আবহ কলকাতার বিজয়গড়ে “কালের মন্দিরা”র উদ্যোগে সুরের মূর্ছনা সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সমাবর্তনে ডি.লিট.সম্মানে ভূষিত আষাঢ়ী পূর্ণিমা: ধর্মচক্র প্রবর্তনের গৌরবোজ্জ্বল স্মারক ও প্রজ্ঞার জাগরণ সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কাউন্সিলিং এর শংসাপত্র প্রদান –

সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স 

নিরাপদ ও নিরবচ্ছিন্ন সুপেয় পানির অধিকার নিশ্চিত করার দাবিতে আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১:৩০টায় চট্টগ্রাম ওয়াসা (CWASA) প্রাঙ্গণে Activista Chattogram যুবদের উদ্যোগে এবং ব্রাইট বাংলাদেশ ফোরাম (BBF) ও অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে “Youth Led Water Justice Movement”।

কর্মসূচিতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া, চকবাজার, ফিরিঙ্গিবাজার, সাগরিকা ও পতেঙ্গাসহ দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে থাকা বিভিন্ন এলাকার জন্য দ্রুত ওয়াসার পাইপলাইন সম্প্রসারণ, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং অবৈধ পানি বাণিজ্য বন্ধের দাবি জানানো হয়।

কর্মসূচিতে প্রায় ২০০ জন যুব, নারী ও বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা ব্যানার, প্ল্যাকার্ড ও পানির পাত্র নিয়ে প্রতীকী প্রতিবাদ জানান এবং নিরাপদ পানির দাবিতে গণস্বাক্ষর (Signature Campaign) পরিচালনা করেন। আন্দোলনে অংশগ্রহণকারীরা বলেন, নিরাপদ পানি কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি নাগরিকের মৌলিক মানবাধিকার।

আন্দোলন চলাকালে জনগণের মতামতের উপর ভিত্তি করে ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) উদ্দেশ্যে একটি স্মারকলিপি ও দাবিনামা উপস্থাপন করেন। দাবিনামায় উল্লেখ করা হয়, বাকলিয়া, চকবাজার, সাগরিকা ও পতেঙ্গা এলাকায় পানির লাইন সম্প্রসারণের জন্য বাজেট বরাদ্দ থাকলেও দৃশ্যমান অগ্রগতি নেই। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও সময়সীমা প্রকাশের আহ্বান জানানো হয়।

এছাড়া দাবিনামায় অবৈধভাবে ওয়াসার সংযোগ দখল করে পানি বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ও সিভিল সোসাইটির সমন্বয়ে সমন্বিত পানি ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ এবং যেসব এলাকায় পাইপলাইন এখনও স্থাপন হয়নি সেখানে নিয়মিত ওয়াটার ট্যাংকারের মাধ্যমে নিরাপদ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

পরে চট্টগ্রাম ওয়াসার ডেপুটি চিফ অব প্ল্যানিং, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালকের প্রতিনিধিরূপে আন্দোলনকারীদের দাবিনামা গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

পরবর্তীতে একই দাবিনামা চট্টগ্রাম সিটি কর্পোরেশন (CCC)-কেও অবহিত করা হয়, যাতে নগরীর পানি সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা যায়।

এ সময় বক্তারা বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-6) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সকল নাগরিকের জন্য নিরাপদ ও সাশ্রয়ী সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। চট্টগ্রাম একটি দ্রুত বর্ধনশীল মহানগর হলেও এখনও অনেক এলাকার মানুষ নিরাপদ পানির অধিকার থেকে বঞ্চিত। তাই পানি সংকটের স্থায়ী সমাধানে সরকার, চট্টগ্রাম ওয়াসা, সিটি কর্পোরেশন, চউক এবং নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

আয়োজকরা জানান, Water Justice Movement কেবল একটি প্রতীকী কর্মসূচি নয়; বরং চট্টগ্রামে নিরাপদ পানি নিশ্চিত না হওয়া পর্যন্ত যুবসমাজ ও নাগরিকদের অংশগ্রহণে ধারাবাহিক সচেতনতামূলক প্রচারণা, নীতিগত সংলাপ ও জনসম্পৃক্ত অ্যাডভোকেসি কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102