শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা সভাপতি- রুপু, সাধারণ সম্পাদক- রুভেল আনোয়ারায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ পটিয়ায় মহিরা গ্রামের কৃতিসন্তান প্রয়াত মৃদুল দাশ’র বিদেহী আত্মার সদগতি কামনায় আদ্যশ্রাদ্ধ ও গীতাপাঠ হাকিমপুরে গ্রেপ্তারি পরোয়ানার আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্টান অনুষ্টিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ দুর্গাপূজোর নেপথ্যের কারিগরদের সম্মানে মনিপাল হাসপাতাল কলকাতা “পুজোর রুপকার”

মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে একটি খাল থেকে আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৬ শে জুলাই রবিবার সকালে মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের ভাঙনের খাল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন মহেশপুর উপজেলার স্বরূপপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানায়, সকালে ভবনগর খালের সেতুর নিচে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে তাঁরা পুলিশকে খবর দেন। পরে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্থানীয়দের মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মহেশপুর থানা পুলিশ জানায়, সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আবুল হোসেন। খালের পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102