সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আব্দুল শুক্কুরের নির্বাচনী অঙ্গীকার কলকাতায় শুরু হল খাদি ও স্বদেশী “দ্য অরা গ্যালারি” অপসংস্কৃতির বিরুদ্ধে শুদ্ধ সংস্কৃতির দীপশিখা: বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী সংগীত নিকেতনে নতুন শিক্ষার্থী ভর্তি শুরু গোবরডাঙ্গার গণদীপায়নে অবৈধভাবে সরকারি গাছ বিক্রি,চাঞ্চল্য কলকাতায় শুরু হল খাদি ও স্বদেশী “দ্য অরা গ্যালারি” – উত্তর ২৪ পরগনার বারাসাতে শিক্ষা ও সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পদযাত্রা উদ্যোক্তা নেতৃত্বে সেরার স্বীকৃতি আফরোজা হকের চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি হল’: ঐতিহ্যের মর্যাদায় সেবার মানও হোক উন্নত পটিয়ার মনসা স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের বৃওি প্রদান অনুষ্টান অনুষ্টিত আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের ইন্তেকালে শোকের ছায়া

শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আব্দুল শুক্কুরের নির্বাচনী অঙ্গীকার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়া উপজেলার শোভনদন্ভী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুল শুক্কুর একটি আধুনিক, নিরাপদ ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করে এক লিখিত বার্তায় বলেন, তিনি জনগণের শাসক নয়, বরং একজন সেবক ও অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে চান।
তিনি জানান, নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করবেন।
আব্দুল শুক্কুরের ঘোষিত অঙ্গীকারের মধ্যে রয়েছে পরিষদের আয়-ব্যয়ের হিসাব নিয়মিত জনগণের সামনে প্রকাশ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদসহ সব ধরনের নাগরিক সেবা দালালমুক্ত করা এবং সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া।
অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে তিনি কাঁচা রাস্তা পাকাকরণ, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম আরও কার্যকর করে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি ও আইসিটি প্রশিক্ষণের ব্যবস্থা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান এবং মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
এছাড়া নারীদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং ইভটিজিংসহ সামাজিক অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, চেয়ারম্যানের কার্যালয় ও তাঁর বাসা সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে, যাতে যেকোনো প্রয়োজনে জনগণ সহজেই তাঁর সহযোগিতা পেতে পারেন।
আব্দুল শুক্কুর বলেন, “ব্যক্তিগত স্বার্থ নয়, জনকল্যাণই আমার মূল লক্ষ্য। আপনাদের একটি মূল্যবান ভোট আমাকে জনগণের সেবা করার সুযোগ করে দিতে পারে।”
উল্লেখ্য, আলহাজ্ব আব্দুল শুক্কুর শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার), শোভনদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, রওশন হাট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্য এবং এস আর মেডিকেল হলের স্বত্বাধিকারী। তিনি আসন্ন শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ ও জনসম্পৃক্ততা অব্যাহত রেখেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102