বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটির লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃ/’ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার আগামীকাল ৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন আনোয়ারায় পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

অপসংস্কৃতির বিরুদ্ধে শুদ্ধ সংস্কৃতির দীপশিখা: বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী সংগীত নিকেতনে নতুন শিক্ষার্থী ভর্তি শুরু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি -:

প্রযুক্তিনির্ভর এই সময়ে যখন অপসংস্কৃতি, নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের সংকট সমাজকে ক্রমেই গ্রাস করছে, তখন নতুন প্রজন্মকে শুদ্ধ শিল্প-সংস্কৃতির আলোয় গড়ে তোলার প্রত্যয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী সংগীত নিকেতন নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করেছে।

‘লালনে সৃজনে বাঙালি সংস্কৃতি’—এই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে ২০১০ সাল থেকে প্রতিষ্ঠানটি সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, চারুকলা ও লোক ঐতিহ্যভিত্তিক সাংস্কৃতিক শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি শিশু-কিশোর ও তরুণদের সৃজনশীল, মানবিক এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উপমহাদেশের কিংবদন্তি ঢোলবাদক, একুশে পদকপ্রাপ্ত প্রয়াত বরেণ্য লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস-এর অমর স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এই সাংস্কৃতিক বিদ্যাপীঠ আজ বোয়ালখালীসহ বৃহত্তর চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে একটি আস্থার নাম। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বহু শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে সাফল্যের সঙ্গে শিল্পচর্চা করে চলেছেন।

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের অভিজ্ঞ ও স্বনামধন্য শিল্পীদের সার্বিক তত্ত্বাবধানে দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে এখানে নিয়মিত পাঠদান পরিচালিত হয়। ভর্তি চলছে—কণ্ঠসংগীত, শুদ্ধ ধারার উচ্চাঙ্গ ও লোকসংগীত, প্রমিত উচ্চারণে কবিতা আবৃত্তি, মননশীল নৃত্য, চারুকলা ও চিত্রাঙ্কন বিভাগে।

বাদ্যযন্ত্র শিক্ষার ক্ষেত্রেও রয়েছে আধুনিক ও সমৃদ্ধ ব্যবস্থা। শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিতে পারবেন ঢোল, তবলা, বেহালা, বাঁশি, গিটার, কিবোর্ড এবং আধুনিক অক্টোপ্যাডে।

প্রতিষ্ঠানটির অন্যতম বিশেষত্ব হলো সাপ্তাহিক বিশেষ রিহার্সেল। নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি প্রতি সপ্তাহে কিবোর্ড, তবলা, অক্টোপ্যাড ও অন্যান্য বাদ্যযন্ত্রের সমন্বয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণ, দলীয় পরিবেশনা এবং মঞ্চে উপস্থাপনার দক্ষতা গড়ে তোলা হয়।

শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার মূল্যায়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জাতীয় অনুষ্ঠানে পরিবেশনার সুযোগ সৃষ্টি করা হয়। পাশাপাশি যোগ্য শিল্পীদের বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হয়, যা তাদের শিল্পীজীবনের পথচলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে।

প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার আরাকান সড়কের পেতন শাহ মাজার গেট সংলগ্ন নূর আইডিয়াল স্কুল ভবনের নিচে শাওন মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত।

ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে: ০১৯৩৩-০৭৯৭২১ এবং ০১৮২০-০০৯৬৩৭ নম্বরে।

শুদ্ধ সংস্কৃতিই মানবিক সমাজ গঠনের ভিত্তি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, সুস্থ সাংস্কৃতিক চর্চা কেবল একজন শিল্পীই তৈরি করে না; এটি একজন সৎ, মানবিক, শৃঙ্খলাবোধসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলে। তাই বর্তমান সময়ে শিশু-কিশোরদের মোবাইল ও ভার্চুয়াল আসক্তি থেকে দূরে রেখে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অন্যতম কার্যকর মাধ্যম হতে পারে শিল্প-সংস্কৃতির শিক্ষা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে—শুধু পরীক্ষায় ভালো ফল নয়, সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিল্প-সংস্কৃতির শিক্ষায় উৎসাহিত করুন। কারণ, অপসংস্কৃতির অন্ধকার দূর করে মানবিক, নান্দনিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে শুদ্ধ সংস্কৃতির কোনো বিকল্প নেই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102