শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতা দিবসে ‘The Yellow Turtle’-এ জমজমাট খাবারের আয়োজন এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  প্রত্যুষা সিংহ ডাক্তর হতে চায় সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র

তারেক রহমানের নেতৃত্বে মানবিক চট্টগ্রাম গড়তে চাই: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ কমরুদ্দিন, বিশেষ প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছেন এবং শুরু থেকেই সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (২৫ জুলাই) বিকালে চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, তারেক রহমান শুরু থেকেই বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি প্রতিনিধি পাঠিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিচ্ছেন। তাদের সহযোগিতায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদেরও মাঠে পাঠানো হয়েছে। তিনি অত্যন্ত মানবিক ও আন্তরিক একজন নেতা।”
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। তবে প্রধানমন্ত্রীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এবং মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
বিএনপির ভূমিকার কথা তুলে ধরে মেয়র বলেন, তারেক রহমান ও বিএনপি অতীতেও আপনাদের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজকের এই ত্রাণ বিতরণ কার্যক্রম এখানেই শেষ নয়, এটি চলমান থাকবে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য টিনসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রীর ব্যবস্থা করা হবে।”
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তারেক রহমানের হাত ধরে একটি মানবিক চট্টগ্রাম গড়ে তুলতে চাই।
বক্তব্যের একপর্যায়ে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও দমন-পীড়নের বিভিন্ন ঘটনার কথাও তুলে ধরেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইফতেখার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনজুরুল আলম তালুকদার, বিএনপি নেতা আবদুল মাবুদ, শহীদ খান, মোর্শেদুল আলম ও সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102